• আজ- শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
সর্বশেষ
সাতক্ষীরায় অতিরিক্ত জেলা প্রশাসকের সঙ্গে আইনজীবীর বাগ্‌বিতণ্ডা, ভিডিও ভাইরাল সাতক্ষীরা ডি.বি ইউনাইটেড হাই স্কুলে মেধাবৃত্তি পেল তিন শিক্ষার্থী পারুলিয়া ইউনিয়নকে একটি আদর্শ ও দুর্নীতিমুক্ত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান নজরুল ইসলাম সাতক্ষীরায় আনন্দ এনজিও’র ৫ হাজার সদস্যের ২০ লক্ষ টাকা আত্মসাত সাতক্ষীরা দেড়দশক ধরে মূর্তিমান আতঙ্ক ছিল শওকত-পটল কালিগঞ্জে দিনে-দুপুরে মহাসড়কে সাংবাদিকের ওপর হামলা: বাইক, টাকা ও মোবাইল ছিনতাই আশাশুনিতে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু কালিগঞ্জে এক ওয়ার্ডে মা-ছেলেসহ মেম্বার পদপ্রার্থী ১০: বিভ্রান্তিতে ভোটাররা আশাশুনিতে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে বলাৎকারের অভিযোগ: গ্রেফতার দেবহাটার শামীম হত্যাকারীরা ধরাছোঁয়ার বাইরে: প্রধান আসামি আমিনীকে ছাড়াতে ‘উগ্রপন্থীরা’ তৎপর

সাতক্ষীরায় অবৈধ নেট-পাটা অপসারণ শুরু

রিপোর্টার: / ৮৭ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ১৮ জুলাই, ২০২৬

নিজস্ব প্রতিনিধি: খাল ও অপরিকল্পিত মাছের ঘের থেকে অবৈধ নেট-পাটা অপসারণে অভিযান শুরু করেছে সাতক্ষীরা জেলা প্রশাসন।

শনিবার (১৮ জুলাই) দুপুরে শহরের বাইপাস সড়কসংলগ্ন একটি খালে এ অভিযান শুরু করেন সাতক্ষীরা জেলা প্রশাসক কাওসার আজিজ। এ সময় খালের বিভিন্ন স্থানে স্থাপন করা নেট-পাটা অপসারণের পাশাপাশি খালের পানি চলাচলের প্রতিবন্ধকতা দূর করার কাজ করা হয়।

অভিযানে জেলা প্রশাসক কাওসার আজিজ বলেন, পরিচ্ছন্নতা ও পরিবেশ রক্ষার এ কার্যক্রম কোনো একদিনের কর্মসূচি নয়, বরং এটি ধারাবাহিক উদ্যোগ। জলাবদ্ধতা নিরসনে খালগুলোকে সচল রাখা এবং পানি প্রবাহে বাধা দূর করা অত্যন্ত জরুরি।

তিনি বলেন, কিছু ঘের মালিক চিংড়ি চাষের স্বার্থে খালে নেট-পাটা স্থাপন করে পানি প্রবাহে প্রতিবন্ধকতা সৃষ্টি করছেন। এর ফলে বর্ষা মৌসুমে সাধারণ মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। তাই সংশ্লিষ্টদের স্বেচ্ছায় এসব নেট-পাটা অপসারণের আহ্বান জানিয়ে তিনি বলেন, অন্যথায় প্রশাসন আইনগত ব্যবস্থা নিতে বাধ্য হবে।

জেলা প্রশাসক আরও জানান, খাল দখল ও পানি চলাচলে বাধা সৃষ্টি করে এমন যেকোনো অবৈধ স্থাপনার বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ও সাতক্ষীরা পৌরসভার প্রশাসক শেখ মইনুল ইসলাম মঈন, বিশিষ্ট সমাজসেবক ডা. আবুল কালাম বাবলা, সচেতন নাগরিক কমিটি (সনাক) সাতক্ষীরার সভাপতি মোঃ তৈয়েব হাসান সামছুজ্জামান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অর্ণব দত্ত, পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. বদরুদ্দোজা, পৌর নির্বাহী কর্মকর্তা লিয়াকত আলী এবং কনজারভেন্সি ইন্সপেক্টর মোহাম্মদ ইদ্রিস আলী।

এ ছাড়া বিডি ক্লিন সাতক্ষীরা, ভলান্টিয়ার ফর বাংলাদেশ (ভিবিডি) সাতক্ষীরা, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি এবং বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা অভিযানে অংশ নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ