• আজ- রবিবার, ১৪ জুন ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন
সর্বশেষ
সাতক্ষীরা জেলা ট্রাক-ট্যাংকলরী-ট্রাক্টর ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের দুই শীর্ষ নেতাকে বহিষ্কার কালিগঞ্জে শিশু নির্যাতন চেষ্টার অভিযোগে মামলা: অভিযুক্ত আটক বিদ্যুৎস্পৃষ্টে কালিগঞ্জের এক ব্যক্তির মৃত্যু আশাশুনির মহেশ্বরকাটি মৎস্য সেটে ব্যবসায়ীর টাকা লোপাট দেবহাটা ও আশাশুনির শীর্ষ সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন সাতক্ষীরার জাহানাবাজে ঘোড়দৌড় দেখতে গিয়ে মোটরসাইকেল চুরি কালিগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল প্রশাসনের কঠোর ভূমিকা দাবি ট্রান্সফরমার চুরির ১৫ মাস পরও বিদ্যুৎহীন স্কুল দাবদাহে কষ্টে শিক্ষার্থীরা: জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উত্থাপন করেছেন অর্থমন্ত্রী বিশ্বকাপের পর্দা উঠছে আজ, উদ্বোধনী ম্যাচে লড়বে মেক্সিকো-দ. আফ্রিকা

সাতক্ষীরায় এড. এম শাহ আলমের উদ্যোগে ব্যাতিক্রমধর্মী ইফতার মাহফিল

রিপোর্টার: / ১৬৩ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬

জি এম আমিনুল হক: দুই শতাধিক অসহায় দুস্থ ,পঙ্গু ও ছিন্নমূল ব্যক্তিদের সাথে নিয়ে ব্যতিক্রমধর্মী ইফতার মাহফিল করলেন সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এড. এম শাহ আলম।

শুক্রবার (১৩ মার্চ) ২৩ রমজান সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির হলরুমে প্রতি বছরের ন্যায় এবারও এ ব্যতিক্রমধর্মী ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন আইনজীবী সমিতির সাবেক সহ- সভাপতি আবু বকর সিদ্দীক, , সিনিয়র আইনজীবী আসাদুজ্জামান দিলু, অ্যাড. আরিফুল ইসলাম আলো, অ্যাড. গোলাম মোস্তফা (২), অ্যাড. আল আমিন, অ্যাড. রবিউল ইসলাম, অ্যাড. মেহেদী হাসান, অ্যাড. জেড আব্দুল্লাহ আল মামুন, অ্যাড. শামসুদ্দোহা খোকন, অ্যাড. সাহেদুজ্জামান শাহেদ, অ্যাড. রফিকুল ইসলাম, অ্যাড. আব্দুস সালাম, অ্যাড. আশরাফুল কবির পলাশ, অ্যাড.  সোহরাব হোসেন, অ্যাড. ফেরদৌসি সুলতানা প্রমুখ।

এই ব্যতিক্রমধর্মী ইফতার মাহফিলে সমাজের অসহায় দুঃস্থ ও পঙ্গুত্ববরণকারী এমনকি শিশু থেকে বয়স্ক প্রতিবন্ধী ব্যক্তিরা হুইল চেয়ার এবং চেয়ার টেবিলে বসে মানসম্মত খাদ্য সামগ্রী দিয়ে ইফতার করছেন।

এ বিষয়ে অ্যাড. এম শাহ আলম বলেন, সমাজের অসহায় পিছিয়ে পড়া মানুষদের ভালো-মন্দ দেখা আমাদের নৈতিক দায়িত্ব। আমরা সবাই যদি স্ব-স্ব উদ্যোগে সমাজের এসব মানুষদের কাছাকাছি থেকে একদিনের জন্য হলেও তাদের মুখে হাসি ফোটাই তাহলে এ দেশ এগিয়ে যাবে।

সমগ্র ইফতার মাহফিল ও দোয়া মোনাজাত পরিচালনা করেন অ্যাড. জিয়াউর রহমান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ