• আজ- বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
সর্বশেষ
৪শ’ বছরের গুড়পুকুর মেলার কোটি টাকা লুটেপুটে খেল কারা? রাজস্ব থেকে বঞ্চিত সাতক্ষীরার কাটিয়া ‘তাকওয়া মাদ্রাসা’য় শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ দেবহাটার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন জেলা বিএনপির আহ্বায়ক কালিগঞ্জে বিভিন্ন মন্দির পরিদর্শনে জেলা প্রশাসক মিজ্ কাওছার আজিজ কালিগঞ্জে এসআইয়ের বিরুদ্ধে অন্তঃসত্ত্বা নারীকে লাঞ্ছনার অভিযোগ দেবহাটায় ধর্ম অবমাননার অভিযোগ এনে মব সৃষ্টি করে শামীম হত্যা: প্রধান আসামি গ্রেফতার তালায় মাছ চুরি সন্দেহে হাত-পা ভেঙে, কুপিয়ে ঘের ব্যবসায়ীকে হত্যা দেবহাটায় ধর্ম অবমাননার অভিযোগ এনে মব সৃষ্টি করে শামীম হত্যাকান্ডের ঘটনায় মামলা: গ্রেফতার- ২ দেবহাটায় ফেসবুকে প্রকাশ্যে উস্কানি দিয়ে মব সৃষ্টি করে হত্যাকাণ্ড: নীরব ভূমিকায় পুলিশ সাতক্ষীরায় আলোচিত জাকারিয়া হত্যা: খুনিদের ফাঁসির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

সাতক্ষীরায় বনবিভাগের জব্দকৃত মাছ এতিমখানায় বিতরণের নির্দেশ

রিপোর্টার: / ২১৭ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫

এস এম তৌহিদুজ্জামান: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কাছিঘাটা এলাকায় বনবিভাগের অভিযানে জব্দ হওয়া প্রায় ৪০ কেজি মাছ আদালতের নির্দেশে এতিমখানায় বিতরণ করা হয়েছে।
বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে সাতক্ষীরা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এসব মাছ মাগুরা এতিমখানা মাদ্রাসা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।

এর আগে ভোরে শ্যামনগর উপজেলার কাছিঘাটা এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ অভয়ারণ্যে প্রবেশের দায়ে পাঁচ জেলেকে আটক করে বনবিভাগ। এ সময় তাদের কাছ থেকে লাখ্যা, জাবা ও কৈবল প্রজাতির মাছ জব্দ করা হয়।

জব্দকৃত মাছ বিতরণের সময় উপস্থিত ছিলেন, সাতক্ষীরা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নাজির মো. আব্দুল আলিম, বন মামলার পরিচালক শ্যামপ্রসাদ রায়, আদালতের পেশকার মো. ছানাউল্লাহ, মাগুরা এতিমখানা মাদ্রাসার পরিচালক মো. তোফাজ্জেল হোসেন ও সহকারী মো. শওকত আলী।

বন মামলার পরিচালক শ্যামপ্রসাদ রায় জানান, কাছিঘাটা টহল ফাঁড়ির কর্মকর্তা শফিকুল ইসলাম সাহিদের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। আটক ব্যক্তিরা হলেন, শ্যামনগর উপজেলার টেংরাখালি গ্রামের রবিউল ইসলাম, আব্দুল কাদের, আশিকুর রহমান, মোস্তাফা গাজী ও আবুল বাসার।

তিনি আরও বলেন, নিষিদ্ধ অভয়ারণ্যে প্রবেশের অপরাধে আটক জেলেদের বিরুদ্ধে ১৯২৭ সালের বন সংরক্ষণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে। আর জব্দ মাছ আদালতের নির্দেশে স্থানীয় এতিম খানায় দান করা হয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ