• আজ- বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন
সর্বশেষ
সাতক্ষীরা ডি.বি ইউনাইটেড হাই স্কুলে মেধাবৃত্তি পেল তিন শিক্ষার্থী পারুলিয়া ইউনিয়নকে একটি আদর্শ ও দুর্নীতিমুক্ত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান নজরুল ইসলাম সাতক্ষীরায় আনন্দ এনজিও’র ৫ হাজার সদস্যের ২০ লক্ষ টাকা আত্মসাত সাতক্ষীরা দেড়দশক ধরে মূর্তিমান আতঙ্ক ছিল শওকত-পটল কালিগঞ্জে দিনে-দুপুরে মহাসড়কে সাংবাদিকের ওপর হামলা: বাইক, টাকা ও মোবাইল ছিনতাই আশাশুনিতে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু কালিগঞ্জে এক ওয়ার্ডে মা-ছেলেসহ মেম্বার পদপ্রার্থী ১০: বিভ্রান্তিতে ভোটাররা আশাশুনিতে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে বলাৎকারের অভিযোগ: গ্রেফতার দেবহাটার শামীম হত্যাকারীরা ধরাছোঁয়ার বাইরে: প্রধান আসামি আমিনীকে ছাড়াতে ‘উগ্রপন্থীরা’ তৎপর কালিগঞ্জে গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক

সাতক্ষীরার কলারোয়ায় মাটিবাহী ট্রলির ধাক্কায় প্রাণ গেল কলেজছাত্রীর

রিপোর্টার: / ২৩৫ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়ায় মাটি ভর্তি ট্রলির ধাক্কায় কলেজছাত্রী সুরাইয়া খাতুন (১৮) নিহত হয়েছেন। শনিবার (৩ জানুয়ারি) সকাল ৯টায় কলারোয়া পৌর সদরের বেত্রাবতী হাই স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত কলেজছাত্রী সুরাইয়া খাতুন সাতক্ষীরার কলারোয়া উপজেলার সলিমপুর গ্রামের ওজিয়ার রহমান গাজীর মেয়ে। তিনি কলারোয়া সরকারি কলেজের মানবিক বিভাগের দ্বাদশ শ্রেণির ছাত্রী ছিলেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সুরাইয়া খাতুন একটি ইজিবাইকে করে কলারোয়া উপজেলা সদরের দিকে যাচ্ছিলেন। পথে সকাল ৯টার দিকে কলারোয়া পৌর সদরের বেত্রাবতী হাই স্কুলের সামনে পৌঁছালে একটি দ্রুতগতির মাটি ভর্তি ট্রলি ইজিবাইকটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ইজিবাইক থেকে ছিটকে তিনি রাস্তায় পড়ে যান। এরপর মাটি ভর্তি ট্রলিটি তার শরীরের ওপর দিয়ে চলে যায়। এতে তিনি গুরুতর আহত হন।

স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। পরে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কলারোয়া থানার ওসি এইচ. এম. শাহীন সড়ক দুর্ঘটনায় কলেজছাত্রীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতের পরিবারের সঙ্গে আলোচনা করে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ