• আজ- শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন
সর্বশেষ
আশাশুনির মহেশ্বরকাটি মৎস্য সেটে ব্যবসায়ীর টাকা লোপাট দেবহাটা ও আশাশুনির শীর্ষ সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন সাতক্ষীরার জাহানাবাজে ঘোড়দৌড় দেখতে গিয়ে মোটরসাইকেল চুরি কালিগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল প্রশাসনের কঠোর ভূমিকা দাবি ট্রান্সফরমার চুরির ১৫ মাস পরও বিদ্যুৎহীন স্কুল দাবদাহে কষ্টে শিক্ষার্থীরা: জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উত্থাপন করেছেন অর্থমন্ত্রী বিশ্বকাপের পর্দা উঠছে আজ, উদ্বোধনী ম্যাচে লড়বে মেক্সিকো-দ. আফ্রিকা ওমান উপসাগরে তেলবাহী জাহাজে হামলা, মার্কিন কূটনীতিককে তলব ভারতের হরমুজে দুই জাহাজে ইরানের হামলা সুন্দরবনের উপকূলে নদীপথে বিএসএফ’র পুশইন চেষ্টা: রুখে দিল বিজিবি

সাতক্ষীরায় যৌথ-বাহিনীর অভিযানে অস্ত্র ও মাদকসহ আটক ৩

রিপোর্টার: / ১৪৭ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় যৌথ বাহিনীর অভিযানে শীর্ষ মাদক সম্রাজ্ঞী আনজুয়ারাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছেন সেনা ও পুলিশ সদস্যরা।
রোববার (১৪ সেপ্টেম্বর) রাত ৮টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।
অভিযানটি পরিচালনা করেন সদর সেনা ক্যাম্পের ক্যাপ্টেন নাহিদ। সেনা ও পুলিশের যৌথ টিম সাতক্ষীরা শহরের গড়েরকান্দা এলাকায় অভিযান চালিয়ে আনজুয়ারা, তার ছেলে আসিফ এবং বাটকেখালী এলাকার মৃত শহিদুল ইসলামের ছেলে আবদুর রহিমকে আটক করে।

সেনা ক্যাম্প সূত্র জানায়, অভিযানে তাদের কাছ থেকে ২৬ পিস ইয়াবা ট্যাবলেট, ১ লাখ ৩৪ হাজার ১৬০ টাকা, তিনটি অ্যান্ড্রয়েড ফোন, পাঁচটি বাটন ফোন, তিনটি চাপাতি, দুটি কুড়াল, একটি চুরি, সাতটি চাকু ও একটি লাঠি উদ্ধার করা হয়।

সদর সেনা ক্যাম্পের ক্যাপ্টেন নাহিদ বলেন, আটক আনজুয়ারা দীর্ঘদিন ধরে সাতক্ষীরায় মাদক সম্রাজ্ঞী হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

অভিযান শেষে আটক ব্যক্তিদের উদ্ধারকৃত মালামালসহ সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ