• আজ- শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন
সর্বশেষ
কালিগঞ্জে শিশু নির্যাতন চেষ্টার অভিযোগে মামলা: অভিযুক্ত আটক বিদ্যুৎস্পৃষ্টে কালিগঞ্জের এক ব্যক্তির মৃত্যু আশাশুনির মহেশ্বরকাটি মৎস্য সেটে ব্যবসায়ীর টাকা লোপাট দেবহাটা ও আশাশুনির শীর্ষ সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন সাতক্ষীরার জাহানাবাজে ঘোড়দৌড় দেখতে গিয়ে মোটরসাইকেল চুরি কালিগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল প্রশাসনের কঠোর ভূমিকা দাবি ট্রান্সফরমার চুরির ১৫ মাস পরও বিদ্যুৎহীন স্কুল দাবদাহে কষ্টে শিক্ষার্থীরা: জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উত্থাপন করেছেন অর্থমন্ত্রী বিশ্বকাপের পর্দা উঠছে আজ, উদ্বোধনী ম্যাচে লড়বে মেক্সিকো-দ. আফ্রিকা ওমান উপসাগরে তেলবাহী জাহাজে হামলা, মার্কিন কূটনীতিককে তলব ভারতের

সাতক্ষীরার তালায় ধর্ষণচেষ্টার অভিযোগে এক যুবক গ্রেপ্তার, থানায় মামলা

রিপোর্টার: / ১৬৪ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার তালায় গৃহবধূকে ধর্ষণের চেষ্টার অভিযোগে মোঃ মিরাজ গাজী নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় ভুক্তভোগী গৃহবধূ নিজেই বাদী হয়ে শুক্রবার (২৪ অক্টোবর) সকালে তালা থানায় একটি মামলা দায়ের করেছেন। এর আগে বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাতে উপজেলার বারাত গ্রামে এ ঘটনাটি ঘটে।

গ্রেপ্তারকৃত যুবক মিরাজ গাজী (২০) বারাত গ্রামের আফছার গাজীর পুত্র।

মামলা এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী গৃহবধুর স্বামী চাকরির সুবাদে বাড়ির বাইরে থাকায় প্রতিবেশী মিরাজ গাজীর সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার পরিচয় হয়। এরপর আসামি মিরাজ গাজী বিভিন্ন সময়ে তাদের বাড়িতে আসা-যাওয়া করতেন এবং তাকে কু-প্রস্তাব দিতেন। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার রাতে মিরাজ গাজী ওই গৃহবধূর শ্বশুরবাড়িতে প্রবেশ করে জোরপূর্বক তাকে ধর্ষণের চেষ্টা চালান।

এসময় গৃহবধূর আতœচিৎকারে ঘরে থাকা তার সন্তান ও শাশুড়ি জেগে ওঠেন। পরে স্থানীয় লোকজন ঘটনাস্থলে উপস্থিত হয়ে তারা সবাই মিলে মিরাজ গাজীকে আটক করে পুলিশে দেন। তালা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মিরাজ গাজীকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসেন।

এ ঘটনায় শুক্রবার সকালে ভুক্তভোগী গৃহবধু নিজেই বাদী হয়ে তালা থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নং-১০, ধারা নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী ২০০৩)-এর ৯(৪)(খ)।

তবে, এলাকাবাসীর দাবি- গ্রেপ্তারকৃত যুবক মিরাজ গাজী ও ওই গৃহবধূর মধ্যে আগে থেকেই প্রেমের সম্পর্ক ছিল। পরবর্তীতে পারিবারিক বিরোধের জের ধরে এ ঘটনাটি ঘটেছে বলে তারা ধারণা করছেন।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মবর্তা (ওসি) মোঃ মাইন উদ্দিন জানান, গ্রেপ্তারকৃত আসামী মিরাজ গাজীকে আজ শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ