• আজ- শুক্রবার, ০৫ জুন ২০২৬, ১২:১৮ অপরাহ্ন
সর্বশেষ
সাতক্ষীরায় ব্যবসায়ীর বাড়িতে গভীর রাতে সন্ত্রাসী হামলা, পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা সাতক্ষীরার শ্যামপুরে নারী, শান্তি ও সহিংসতা প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হলেন হাবিবুল ইসলাম হাবিব শিশু রামিসা হত্যা মামলার রায় ৭ জুন বিশ্বের সবচেয়ে দামি খেলোয়াড় ইয়ামাল, দাম কত জনমনে প্রশ্ন: হাদি হত্যার মাস্টারমাইন্ড কে মমতার বক্তব্যে তোলপাড় ৫ প্রভাবশালী আলেমসহ ২০ শিয়া অ্যাক্টিভিস্টকে গ্রেফতার করল বাহরাইন সাতক্ষীরা জেলা আ. লীগের সভাপতি ও সাবেক এমপি ইঞ্জিনিয়ার মুজিবুর রহমান গ্রেপ্তার সাতক্ষীরায় ধুলিহরে রাস্তার মাঝখানে বৈদ্যুতিক খুঁটি: চরম দুর্ভোগে পথচারী ও যানবাহন চালকরা কালিগঞ্জে জমি বিরোধে গৃহবধূকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ

সাতক্ষীরার ধুলিহর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ

রিপোর্টার: / ১৯২ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ১ জানুয়ারি, ২০২৬

জি এম আমিনুল হক: সাতক্ষীরার ধুলিহর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও বই উৎসব বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার  সকালে বিদ্যালয় প্রাঙ্গণে উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা, কৃতী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ এবং নতুন বছরের বই উৎসবের আয়োজন করা হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিডিএফ প্রেসক্লাবের সভাপতি শাহাদাত হোসেন বাবু।

বিশেষ অতিথি হিসেবে অভিভাবক সদস্য ছিলেন দৈনিক পত্রদূতের নিজস্ব প্রতিনিধি জি এম আমিনুল হক, সাংবাদিক শামীম রেজা, ইমরান হোসেন,  মো: আব্দুর রহিম, মো: মনিরুল ইসলাম,  ইউপি সদস্য মো: মিনহাজ মোরশেদসহ গন্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মঞ্জুর এ মতিন, সহকারী শিক্ষক আজিজুল ইসলাম, মো: হাবিবুর রহমান,রুহুল আমিন বাবলু,রেহেনা আক্তার বানু, যামিনী কুমার দেবনাথ, কাজী শামসুর রহমানসহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকাবৃন্দ। সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বলেন, যারা প্রত্যাশিত ফল অর্জন করতে পারেনি তারা আগামী বছরে আরও মনোযোগী হয়ে পড়ালেখা করলে অবশ্যই সফল হবে। আর যারা প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করেছে, তারা যেন এই সাফল্য ধরে রাখতে পারে—সেই প্রত্যাশা ব্যক্ত করেন বক্তারা। নতুন বছরের নতুন বই হাতে পেয়ে কোমলমতি শিক্ষার্থীরা আনন্দ ও উচ্ছ্বাস প্রকাশ করে।

বই উৎসবের মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে নতুন উদ্যম ও পড়ালেখার প্রতি আগ্রহ সৃষ্টি হয়েছে বলে অভিমত ব্যক্ত করেন উপস্থিত অভিভাবক ও শিক্ষকরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ