
নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা জেলা ট্রাক-ট্যাংকলরী ট্রাক্টর ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন (রেজিঃ খুলনা- ৭৬৪) অশান্ত ও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চালিয়ে যাচ্ছে বহিস্কৃত সাধারন সম্পাদক মজনু সরদার।
এরই জের ধরে শ্রমিক নেতা মিলন ও মিয়ারাজ ও বহিস্কৃত সহ-সভাপতি রেজাউল ইসলামের নেতৃত্বে ৫০/৬০ জনের একটি বহিরাগত সন্ত্রাসী বাহিনী নিয়ে সাতক্ষীরা জেলা ট্রাক-ট্যাংকলরী ট্রাক্টর ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নে এসে বিশৃঙ্খলার চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়। গত ৪ জুলাই দুপুরের দিকে এ ঘটনা ঘটে।
পরে সাতক্ষীরা সদর থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ইউনিয়নে তালা মেরে দেয় এবং গত ৫ জুলাই ইউনিয়নের বর্তমান কমিটির নেতৃবৃন্দসহ উভয় পক্ষকে থানায় হাজির হতে বললে ইউনিয়নের বহিস্কৃত সাধারন সম্পাদক মাদকাসক্ত ও অনলাইন জুয়ারী হিসেবে পরিচিত মজনু সরদার, শ্রমিক নেতা মিলন, মিয়ারাজ কেউই হাজির হয়নি। পরে পুলিশ বর্তমান কমিটির নেতৃবৃন্দকে তালা খুলে কার্যক্রম পরিচালনার নির্দেশ দেন।
এব্যাপারে সাতক্ষীরা জেলা ট্রাক-ট্যাংকলরী ট্রাক্টর ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের বহিস্কৃত সাধারন সম্পাদক মজনু সরদারের মোবাইল নাম্বারে ফোন দিলে তিনি রিসিভ না করায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
উল্লেখ্য, সংগঠনের নামে বিভিন্ন জায়গা হতে টাকা উঠিয়ে তা তসরুপ, মাদকাসক্ত ও জুয়ায় আসক্ত হওয়ার অভিযোগে সাতক্ষীরা জেলা ট্রাক-ট্যাংকলরী ট্রাক্টর ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক মজনু সরদার ও সহ-সভাপতি রেজাউল ইসলামকে বহিস্কার করা হয়।