• আজ- শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
সর্বশেষ
সাতক্ষীরায় অতিরিক্ত জেলা প্রশাসকের সঙ্গে আইনজীবীর বাগ্‌বিতণ্ডা, ভিডিও ভাইরাল সাতক্ষীরা ডি.বি ইউনাইটেড হাই স্কুলে মেধাবৃত্তি পেল তিন শিক্ষার্থী পারুলিয়া ইউনিয়নকে একটি আদর্শ ও দুর্নীতিমুক্ত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান নজরুল ইসলাম সাতক্ষীরায় আনন্দ এনজিও’র ৫ হাজার সদস্যের ২০ লক্ষ টাকা আত্মসাত সাতক্ষীরা দেড়দশক ধরে মূর্তিমান আতঙ্ক ছিল শওকত-পটল কালিগঞ্জে দিনে-দুপুরে মহাসড়কে সাংবাদিকের ওপর হামলা: বাইক, টাকা ও মোবাইল ছিনতাই আশাশুনিতে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু কালিগঞ্জে এক ওয়ার্ডে মা-ছেলেসহ মেম্বার পদপ্রার্থী ১০: বিভ্রান্তিতে ভোটাররা আশাশুনিতে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে বলাৎকারের অভিযোগ: গ্রেফতার দেবহাটার শামীম হত্যাকারীরা ধরাছোঁয়ার বাইরে: প্রধান আসামি আমিনীকে ছাড়াতে ‘উগ্রপন্থীরা’ তৎপর

সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে ইয়াবা-গাঁজাসহ ১মাদক ব্যবসায়ী আটক

রিপোর্টার: / ৯৫ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ২৯ জুন, ২০২৬

মেহেদী হাসান শিমুল: সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর ইউনিয়নের বাধনডাঙ্গা এলাকায় ইয়াবা ও গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে এলাকাবাসী। পরে তাকে ব্রহ্মরাজপুর পুলিশ ফাঁড়ির পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

আটক ব্যক্তি পার্শ্ববর্তী মানিকতলা গ্রামের মো. জিল্লুর রহমানের ছেলে মো. শহীদ হাসান (২০)। স্থানীয়দের দাবি, তার কাছ থেকে চার পিস ইয়াবা ও সাত পটলা গাঁজা উদ্ধার করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার (২৮ জুন) রাত ৯ টার সময় বাঁধনডাঙ্গা গ্রামের গ্রাম পুলিশ শরিফুল ইসলাম ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে তাকে আটক করা হয়। পরে খবর পেয়ে ব্রহ্মরাজপুর পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তাকে হেফাজতে নেন।

ব্রহ্মরাজপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. হাবিবুর রহমান জানান, আটক ব্যক্তিকে সাতক্ষীরা সদর থানায় নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে মাদক ব্যবসায়ীদের দৌরাত্ম্যে এলাকার যুব সমাজ বিপথগামী হচ্ছে। তারা মাদক কারবারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা এবং কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ