• আজ- শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন
সর্বশেষ
আশাশুনির মহেশ্বরকাটি মৎস্য সেটে ব্যবসায়ীর টাকা লোপাট দেবহাটা ও আশাশুনির শীর্ষ সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন সাতক্ষীরার জাহানাবাজে ঘোড়দৌড় দেখতে গিয়ে মোটরসাইকেল চুরি কালিগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল প্রশাসনের কঠোর ভূমিকা দাবি ট্রান্সফরমার চুরির ১৫ মাস পরও বিদ্যুৎহীন স্কুল দাবদাহে কষ্টে শিক্ষার্থীরা: জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উত্থাপন করেছেন অর্থমন্ত্রী বিশ্বকাপের পর্দা উঠছে আজ, উদ্বোধনী ম্যাচে লড়বে মেক্সিকো-দ. আফ্রিকা ওমান উপসাগরে তেলবাহী জাহাজে হামলা, মার্কিন কূটনীতিককে তলব ভারতের হরমুজে দুই জাহাজে ইরানের হামলা সুন্দরবনের উপকূলে নদীপথে বিএসএফ’র পুশইন চেষ্টা: রুখে দিল বিজিবি

সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের ছাত্র সড়ক দুর্ঘটনায় নিহত

রিপোর্টার: / ১১০ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে বিদ্যুতের খুঁটির সাথে ধাক্কা লেগে সরকারি উচ্চ বিদ্যালয়ের ছাত্র নিহত হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যার দিকে পৌরসভার কাঠিয়াস্থ সরকারপাড়া প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। সে ওই স্কুলের ৮ম শ্রেণীর ছাত্র।

তার নাম রাকিবুল হাসান সিয়াম (১৫)। এর আগে দ্রুতগামী মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে ইজিবাইকের সাথে সংঘর্ষ হয়।

সে শহরের মনজিতপুর এলাকার সৌদি প্রবাসি সাইফুল ইসলামের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সরকারপাড়া প্রাথমিক বিদ্যালয়ের সামনে দিয়ে দ্রুতগতিতে একটি মোটরসাইকেল ধোপা পুকুরের দিকে যাচ্ছিল। সিয়াম বাইকের পেছনে বসে ছিল।

এসময় বিপরীত দিক থেকে একটি ইজিবাইক আসছিল। রাস্তা কর্দমাক্ত হওয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে সিয়ামকে বহন করা বাইকটি ইজিবাইকে ধাক্কা লাগিয়ে রাস্তায় পড়ে যায়। এসময় পেছনে বসা সিয়াম বাইক থেকে ছিটকে পড়ে রাস্তার ধারে বৈদ্যুতিক খুঁটির সাথে ধাক্কা খায়। এতে সে গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে স্থানীয়রা সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে যাওয়ার সময় মারা যায়।

সাতক্ষীরা সদর থানার পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম জানান, নিহতের মরদেহ সাতক্ষীরা সদর হাসপাতালে রয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ