• আজ- শনিবার, ১৩ জুন ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
সর্বশেষ
কালিগঞ্জে শিশু নির্যাতন চেষ্টার অভিযোগে মামলা: অভিযুক্ত আটক বিদ্যুৎস্পৃষ্টে কালিগঞ্জের এক ব্যক্তির মৃত্যু আশাশুনির মহেশ্বরকাটি মৎস্য সেটে ব্যবসায়ীর টাকা লোপাট দেবহাটা ও আশাশুনির শীর্ষ সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন সাতক্ষীরার জাহানাবাজে ঘোড়দৌড় দেখতে গিয়ে মোটরসাইকেল চুরি কালিগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল প্রশাসনের কঠোর ভূমিকা দাবি ট্রান্সফরমার চুরির ১৫ মাস পরও বিদ্যুৎহীন স্কুল দাবদাহে কষ্টে শিক্ষার্থীরা: জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উত্থাপন করেছেন অর্থমন্ত্রী বিশ্বকাপের পর্দা উঠছে আজ, উদ্বোধনী ম্যাচে লড়বে মেক্সিকো-দ. আফ্রিকা ওমান উপসাগরে তেলবাহী জাহাজে হামলা, মার্কিন কূটনীতিককে তলব ভারতের

সুন্দরবন উপকূলীয় এলাকায় ক্ষতিকর বিদেশী জাল নিষিদ্ধের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন

রিপোর্টার: / ১৩৩ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫
???????

নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশের উপকূলীয় নদ-নদীতে চায়না দুয়ারি জালসহ ক্ষতিকর বিদেশি মাছ ধরার জাল নিষিদ্ধের দাবিতে সাতক্ষীরার শ্যামনগরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গ্রিন কোয়ালিশন ও সম্মিলিত যুব সংগঠনের আয়োজনে মঙ্গলবার সকালে শ্যামনগর উপজেলা পরিষদ চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এগ্রোইকোলজি ফান্ড ও গবেষণা প্রতিষ্ঠান বারসিকের সহযোগিতায় মানববন্ধনে স্থানীয় জেলে সম্প্রদায়ের প্রতিনিধি, কৃষক, পরিবেশ কর্মী, নাগরিক সমাজের প্রতিনিধি ও যুবরা অংশ নেন। এসময় তারা ‘চায়না দুয়ারি জাল বন্ধ করো’, ‘জলজ সম্পদ বাঁচাও, জেলের জীবন রক্ষা করো’, ‘দেশীয় মাছের বিলুপ্তি রোধ করো’ প্রভৃতি শ্লোগান সংবলিত প্লাকার্ড প্রদর্শন করেন।

এসময় বক্তারা বলেন, চায়না দুয়ারি জাল অত্যন্ত সূক্ষ্ম ফাঁসযুক্ত হওয়ায় এতে মাছের পোনা থেকে শুরু করে ব্যাঙ, শামুক, ঝিনুকসহ প্রায় সব ধরনের জলজ প্রাণী আটকা পড়ে। যা মৃত্যুর মুখে পতিত হয়। এছাড়া মাছের প্রজনন বাধাগ্রস্ত হয়। এই জালে দেশীয় প্রজাতি বিলুপ্তি ঘটাচ্ছে। ক্ষুদ্র জেলেরা জীবিকা হারাচ্ছে। শ্যামনগর, আশাশুনি ও কালিগঞ্জ উপজেলার নদী, খাল ও বিলগুলোতে এই জালের অবাধ ব্যবহার জলজ পরিবেশের জন্য মারাত্মক হুমকি তৈরি করছে। তাই দ্রুত প্রশাসনিক পদক্ষেপ নেওয়া জরুরি।

বক্তারা অবিলম্বে সুন্দরবন ও উপকূলীয় অঞ্চলে চায়না দুয়ারি জালসহ সব ক্ষতিকর বিদেশি জাল আমদানি ও ব্যবহার নিষিদ্ধ করা, অবৈধ জাল বিক্রেতাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া এবং ক্ষতিগ্রস্ত জেলেদের বিকল্প জীবিকা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিতের জোর দাবি জানান।

শ্যামনগর উপজেলা গ্রিন কোয়ালিশনের সদস্য শেখ আফজালুর রহমানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি সামিউল মনির, ঈশ্বরীপুর ইউপি সদস্য বীরেন্দ্র নাথ বিশ্বাস, পৌর গ্রিন কোয়ালিশনের সম্পাদক কিরন শঙ্কর চ্যাটার্জী, কৃষক নেতা দেবীরঞ্জন মন্ডল, আইসিএম কৃষক সংগঠনের সভাপতি হাবিবুর রহমান, মুন্সিগঞ্জ ইউনিয়ন গ্রীন কোয়ালিশনের সভাপতি ডা. যোগেশ মন্ডল, সোনামুুগারী জেলে কল্যাণ সমিতির সভাপতি গঙ্গারাম ধীবর, সুন্দরবন স্টুডেন্টস সলিডারিটি টিমের সভাপতি সাইদুল ইসলাম, কৃষাণী কোহিনুর বেগম, উন্নয়ন কর্মী গাজী আর ইমরান, সুন্দরবন প্রেক্লাবের সভাপতি বেলাল হোসেন, বারসিক এর (ভারপ্রাপ্ত) আঞ্চলিক সমন্বয়কারী রামকৃষ্ণ জোয়ারদার প্রমুখ।

মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে মৎস্য উপদেষ্টার কাছে স্মারকলিপি পেশ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ