• আজ- শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
সর্বশেষ
সাতক্ষীরায় অতিরিক্ত জেলা প্রশাসকের সঙ্গে আইনজীবীর বাগ্‌বিতণ্ডা, ভিডিও ভাইরাল সাতক্ষীরা ডি.বি ইউনাইটেড হাই স্কুলে মেধাবৃত্তি পেল তিন শিক্ষার্থী পারুলিয়া ইউনিয়নকে একটি আদর্শ ও দুর্নীতিমুক্ত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান নজরুল ইসলাম সাতক্ষীরায় আনন্দ এনজিও’র ৫ হাজার সদস্যের ২০ লক্ষ টাকা আত্মসাত সাতক্ষীরা দেড়দশক ধরে মূর্তিমান আতঙ্ক ছিল শওকত-পটল কালিগঞ্জে দিনে-দুপুরে মহাসড়কে সাংবাদিকের ওপর হামলা: বাইক, টাকা ও মোবাইল ছিনতাই আশাশুনিতে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু কালিগঞ্জে এক ওয়ার্ডে মা-ছেলেসহ মেম্বার পদপ্রার্থী ১০: বিভ্রান্তিতে ভোটাররা আশাশুনিতে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে বলাৎকারের অভিযোগ: গ্রেফতার দেবহাটার শামীম হত্যাকারীরা ধরাছোঁয়ার বাইরে: প্রধান আসামি আমিনীকে ছাড়াতে ‘উগ্রপন্থীরা’ তৎপর

সাতক্ষীরায় সরকারি রাস্তার উপর থেকে গাছ কর্তন

রিপোর্টার: / ৮৫ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬

নিজস্ব প্রতিনিধি: ‎সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর ইউনিয়নের কালেরডাঙ্গা গ্রামের সরকারি রাস্তার উপর থেকে একটি শিমুল গাছ কর্তন করার খবর পাওয়া গেছে।

‎জানা গেছে, কালেরডাঙ্গা গ্রামের রেজওয়ান ও তার পিতা আব্দুল মালেক তাদের বাড়ির সামনের সরকারি রাস্তার উপর থেকে একটি শিমুল গাছ গত ৫জুলাই কর্তন করে আত্মসাৎ করার চেষ্টা করে।

এসময় স্থানীয় আইনজীবী সহকারী আকবর আলী গাছ কাঁটার বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার ও সদর সহকারী কমিশনার (ভূমি) কে জানালে তাৎক্ষণিকভাবে ধুলিহর ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা নায়েব মনিরুজ্জামানকে সরেজমিনে তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণ করার নির্দেশ দেন। সরকারি রাস্তার উপর থেকে গাছ কর্তনের ঘটনায় তিনি সরেজমিনে গিয়ে কর্তনকৃত গাছ হেফাজতে নেন।

বিষয়টি জানতে চাইলে ধুলিহর ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা জানান,গাছ কাটার ঘটনাটি সত্য তবে সরকারি রাস্তায় কিনা তা মাপ জরিপের পরে জানা যাবে। আপাতত কর্তনকৃত গাছ জব্দ করা হয়েছে।

এব্যাপারে আরও তদন্ত সাপেক্ষে পরবর্তীতে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ