• আজ- শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন
সর্বশেষ
সাতক্ষীরায় অতিরিক্ত জেলা প্রশাসকের সঙ্গে আইনজীবীর বাগ্‌বিতণ্ডা, ভিডিও ভাইরাল সাতক্ষীরা ডি.বি ইউনাইটেড হাই স্কুলে মেধাবৃত্তি পেল তিন শিক্ষার্থী পারুলিয়া ইউনিয়নকে একটি আদর্শ ও দুর্নীতিমুক্ত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান নজরুল ইসলাম সাতক্ষীরায় আনন্দ এনজিও’র ৫ হাজার সদস্যের ২০ লক্ষ টাকা আত্মসাত সাতক্ষীরা দেড়দশক ধরে মূর্তিমান আতঙ্ক ছিল শওকত-পটল কালিগঞ্জে দিনে-দুপুরে মহাসড়কে সাংবাদিকের ওপর হামলা: বাইক, টাকা ও মোবাইল ছিনতাই আশাশুনিতে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু কালিগঞ্জে এক ওয়ার্ডে মা-ছেলেসহ মেম্বার পদপ্রার্থী ১০: বিভ্রান্তিতে ভোটাররা আশাশুনিতে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে বলাৎকারের অভিযোগ: গ্রেফতার দেবহাটার শামীম হত্যাকারীরা ধরাছোঁয়ার বাইরে: প্রধান আসামি আমিনীকে ছাড়াতে ‘উগ্রপন্থীরা’ তৎপর

কালিগঞ্জে বিএনপি নেতার বাড়ি থেকে পেট্রোল বোমাসাদৃশ্য বস্তু উদ্ধার

রিপোর্টার: / ৭৫ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জে বিএনপির এক নেতার বাড়ির বারান্দা থেকে পেট্রোল ভর্তি বোতল ও পেট্রোল বোমাসাদৃশ্য একটি বস্তু উদ্ধারের ঘটনা ঘটেছে। সোমবার (৩১ আগস্ট) রাত ৯টার দিকে উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের খুব্দিপুর এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, খুব্দিপুর এলাকার বাসিন্দা ও ধলবাড়িয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. মুক্তার হোসেনের বাড়ির বারান্দায় রাতের কোনো এক সময় কে বা কারা পেট্রোল ভর্তি একটি বোতল এবং একটি ছোট কৌটা সাদা টেপ দিয়ে পেঁচানো অবস্থায় রেখে যায়। বস্তুটি দেখতে পেট্রোল বোমার মতো হওয়ায় বিষয়টি নিয়ে বাড়ির লোকজনের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়।

পরে বাড়ির লোকজন বিষয়টি কালিগঞ্জ থানা পুলিশকে অবহিত করেন। খবর পেয়ে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল দ্রুত ঘটনা স্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় এবং বস্তুটি ঘিরে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে।

পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে বিষয়টি খতিয়ে দেখছে। বস্তুটি প্রকৃতপক্ষে পেট্রোল বোমা কি না, সেটিও পরীক্ষা-নিরীক্ষা করে দেখা হচ্ছে বলে জানা গেছে।

এ ঘটনায় কারা জড়িত এবং কী উদ্দেশ্যে ওই বস্তু বাড়ির বারান্দায় রেখে যাওয়া হয়েছে, তা তাৎক্ষণিক ভাবে নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে পুলিশ তদন্ত শুরু করেছে।

কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর রহমান সহ পুলিশের কর্মকর্তারা ঘটনা স্থলে উপস্থিত থেকে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রেখেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ