• আজ- শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন
সর্বশেষ
আশাশুনির মহেশ্বরকাটি মৎস্য সেটে ব্যবসায়ীর টাকা লোপাট দেবহাটা ও আশাশুনির শীর্ষ সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন সাতক্ষীরার জাহানাবাজে ঘোড়দৌড় দেখতে গিয়ে মোটরসাইকেল চুরি কালিগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল প্রশাসনের কঠোর ভূমিকা দাবি ট্রান্সফরমার চুরির ১৫ মাস পরও বিদ্যুৎহীন স্কুল দাবদাহে কষ্টে শিক্ষার্থীরা: জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উত্থাপন করেছেন অর্থমন্ত্রী বিশ্বকাপের পর্দা উঠছে আজ, উদ্বোধনী ম্যাচে লড়বে মেক্সিকো-দ. আফ্রিকা ওমান উপসাগরে তেলবাহী জাহাজে হামলা, মার্কিন কূটনীতিককে তলব ভারতের হরমুজে দুই জাহাজে ইরানের হামলা সুন্দরবনের উপকূলে নদীপথে বিএসএফ’র পুশইন চেষ্টা: রুখে দিল বিজিবি

শিবপুরে মানবাধিকার লঙ্ঘন প্রতিরোধে স্বদেশ সংস্থার সভা ও উঠান বৈঠক

রিপোর্টার: / ১৬৬ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিনিধি: স্বদেশ সংস্থার বাস্তবায়নে এবং আইন ও সালিশ কেন্দ্র (আসক), সুইজারল্যান্ড দূতাবাস ও গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা (GAC)-এর সহায়তায় নাগরিকতা: সিভিক এনগেজমেন্ট ফান্ড (CEF) প্রোগ্রামের অধীনে EngageNow প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।

এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকাল ১০টায় সাতক্ষীরা শিবপুর ইউনিয়নের মানবাধিকার সংরক্ষণ পরিষদ (এমএসপি) এর আহ্বায়ক আবু সাইদের সভাপতিত্বে এবং বিকাল ৫টায় মানবাধিকার নারী পরিষদ (এমএনপি) আহ্বায়ক খাদিজা বেগমের সভাপতিত্বে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় মানবাধিকার, নারীর অধিকার ও এলাকার বর্তমান মানবাধিকার পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। শেষে এলাকায় মানবাধিকার লঙ্ঘনজনিত ঘটনার ক্ষেত্রে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় এমএসপির ৮ জন পুরুষ ও ৪ জন নারী এবং এমএনপির ১২ জন নারী সদস্য উপস্থিত ছিলেন।

এছাড়া একই দিনে সকাল ১১টায় ও বিকেল ৫টা ৩০ মিনিটে নারীর অধিকার ও মানবাধিকার বিষয়ক তৃণমূল পর্যায়ে নারীদের ওয়ার্ড পর্যায়ে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। উঠান বৈঠকে ৩০ জন নারী অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানগুলো পরিচালনা ও সহযোগিতায় ছিলেন স্বদেশ সংস্থার নাগরিকতা প্রকল্পের পিও মোঃ আজাহারুল ইসলাম ও পারালিগাল মোঃ শরিফুল ইসলাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ