• আজ- বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৪২ অপরাহ্ন
সর্বশেষ
সাতক্ষীরা ডি.বি ইউনাইটেড হাই স্কুলে মেধাবৃত্তি পেল তিন শিক্ষার্থী পারুলিয়া ইউনিয়নকে একটি আদর্শ ও দুর্নীতিমুক্ত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান নজরুল ইসলাম সাতক্ষীরায় আনন্দ এনজিও’র ৫ হাজার সদস্যের ২০ লক্ষ টাকা আত্মসাত সাতক্ষীরা দেড়দশক ধরে মূর্তিমান আতঙ্ক ছিল শওকত-পটল কালিগঞ্জে দিনে-দুপুরে মহাসড়কে সাংবাদিকের ওপর হামলা: বাইক, টাকা ও মোবাইল ছিনতাই আশাশুনিতে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু কালিগঞ্জে এক ওয়ার্ডে মা-ছেলেসহ মেম্বার পদপ্রার্থী ১০: বিভ্রান্তিতে ভোটাররা আশাশুনিতে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে বলাৎকারের অভিযোগ: গ্রেফতার দেবহাটার শামীম হত্যাকারীরা ধরাছোঁয়ার বাইরে: প্রধান আসামি আমিনীকে ছাড়াতে ‘উগ্রপন্থীরা’ তৎপর কালিগঞ্জে গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক

তাহসানের বাবা হওয়ার খবর সত্য নয়

রিপোর্টার: / ৫০৬ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫
তাহসানের বাবা হওয়ার খবর সত্য নয়

জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান বর্তমানে তার সংগীত ক্যারিয়ারের রজতজয়ন্তী উদযাপনে ব্যস্ত সময় কাটাচ্ছেন। এ সময়েই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ছবি, যেখানে দেখা যাচ্ছে গায়ক কোলের কাছে একটি নবজাতক ধরে আছেন। অনেকেই দাবি করেছেন, ছবির শিশুটি তাহসান ও তার স্ত্রীর সন্তান।

তবে গায়ক নিজেই বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সংবাদমাধ্যমকে জানান, এটি একদমই ভিত্তিহীন। তিনি বলেন, “ছবিটি তিন বছর আগের। কোলের শিশুটি আমার ছোট ভাইয়ের। তখন তাকে দেখার জন্য হাসপাতালে গিয়েছিলাম, এটি সেই ছবিই। সোশ্যাল মিডিয়ায় যাচাই-বাছাই ছাড়া কোনো তথ্য ছড়ানো ঠিক নয়।”

তাহসান খানের সংগীত ক্যারিয়ার ইতোমধ্যেই ২৫ বছর অতিক্রম করেছে। ১৯৯৮ সালে তিনি অল্টারনেটিভ রক ব্যান্ডের মাধ্যমে সংগীতে পথচলা শুরু করেন। এ বছরের সেপ্টেম্বর মাসব্যাপী অস্ট্রেলিয়ায় রজতজয়ন্তী উপলক্ষে বিশেষ কনসার্টে অংশ নেবেন তিনি।

প্রসঙ্গত, চলতি বছরের ৪ জানুয়ারি তিনি গায়ক রোজা আহমেদের সঙ্গে বিয়ে করেছেন। ওই সময় তাহসান জানান, চার মাসের পরিচয়ের পর পারিবারিকভাবে বিয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ