• আজ- বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন
সর্বশেষ
সাতক্ষীরা ডি.বি ইউনাইটেড হাই স্কুলে মেধাবৃত্তি পেল তিন শিক্ষার্থী পারুলিয়া ইউনিয়নকে একটি আদর্শ ও দুর্নীতিমুক্ত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান নজরুল ইসলাম সাতক্ষীরায় আনন্দ এনজিও’র ৫ হাজার সদস্যের ২০ লক্ষ টাকা আত্মসাত সাতক্ষীরা দেড়দশক ধরে মূর্তিমান আতঙ্ক ছিল শওকত-পটল কালিগঞ্জে দিনে-দুপুরে মহাসড়কে সাংবাদিকের ওপর হামলা: বাইক, টাকা ও মোবাইল ছিনতাই আশাশুনিতে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু কালিগঞ্জে এক ওয়ার্ডে মা-ছেলেসহ মেম্বার পদপ্রার্থী ১০: বিভ্রান্তিতে ভোটাররা আশাশুনিতে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে বলাৎকারের অভিযোগ: গ্রেফতার দেবহাটার শামীম হত্যাকারীরা ধরাছোঁয়ার বাইরে: প্রধান আসামি আমিনীকে ছাড়াতে ‘উগ্রপন্থীরা’ তৎপর কালিগঞ্জে গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক

ব্যাপক বিক্ষোভের মুখে নেপালের প্রধানমন্ত্রীর পদত্যাগ

রিপোর্টার: / ২৩৫ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫

আন্তর্জাতিক রিপোর্ট: নেপালে তীব্র গণবিক্ষোভের মুখে দেশটির প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি পদত্যাগ করেছেন। মঙ্গলবার দ্বিতীয় দিনের মতো কারফিউ উপেক্ষা করে বিক্ষোভকারীরা তার পদত্যাগের দাবিতে আন্দোলন চালিয়ে যায়। এই বিক্ষোভের সময় প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে বলেও জানা গেছে।

পার্লামেন্ট ভবনে বিক্ষোভকারীরা আগুন ধরিয়ে দিয়েছে এবং এর ফলে বিমান চলাচলও বন্ধ করে দেওয়া হয়েছে। স্থানীয় রাজনৈতিক নেতা এবং সেনাপ্রধানের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে পদত্যাগের আহ্বান জানানো হয়েছিল। এই আহ্বানের পরই তার পদত্যাগের খবর পাওয়া যায়।

কাঠমান্ডু পোস্ট জানিয়েছে, দেশব্যাপী বিক্ষোভ তীব্র আকার ধারণ করায় নেপালি সেনাবাহিনী হেলিকপ্টার ব্যবহার করে মন্ত্রীদের তাদের বাসভবন থেকে সরিয়ে নিচ্ছে। মন্ত্রীদের এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের বাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনার পর এই নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ