• আজ- বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
সর্বশেষ
সাতক্ষীরা ডি.বি ইউনাইটেড হাই স্কুলে মেধাবৃত্তি পেল তিন শিক্ষার্থী পারুলিয়া ইউনিয়নকে একটি আদর্শ ও দুর্নীতিমুক্ত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান নজরুল ইসলাম সাতক্ষীরায় আনন্দ এনজিও’র ৫ হাজার সদস্যের ২০ লক্ষ টাকা আত্মসাত সাতক্ষীরা দেড়দশক ধরে মূর্তিমান আতঙ্ক ছিল শওকত-পটল কালিগঞ্জে দিনে-দুপুরে মহাসড়কে সাংবাদিকের ওপর হামলা: বাইক, টাকা ও মোবাইল ছিনতাই আশাশুনিতে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু কালিগঞ্জে এক ওয়ার্ডে মা-ছেলেসহ মেম্বার পদপ্রার্থী ১০: বিভ্রান্তিতে ভোটাররা আশাশুনিতে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে বলাৎকারের অভিযোগ: গ্রেফতার দেবহাটার শামীম হত্যাকারীরা ধরাছোঁয়ার বাইরে: প্রধান আসামি আমিনীকে ছাড়াতে ‘উগ্রপন্থীরা’ তৎপর কালিগঞ্জে গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক

পাক-ভারত ম্যাচের আগে সীমান্তে সংঘাতে জড়াল দুই দেশের সেনারা, হলো গোলাগুলি

রিপোর্টার: / ১৬৭ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫

আন্তর্জাতিক ডেস্ক: ২১ সেপ্টেম্বর এশিয়া কাপে পাকিস্তান মুখোমুখি হওয়ার কথা ভারতের। এশিয়া কাপের সুপার ফোরের এই ম্যাচের আগে গত ২০ সেপ্টেম্বর সন্ধ্যায় কুপারার নাওগাম সেক্টরে ভারতের ও পাকিস্তানের সৈন্যরা জড়িয়ে পড়েছে গোলাগুলিতে।

ঘটনাটি প্রায় এক ঘণ্টা ধরে চলেছে। যদিও তা খন্ড-খন্ড গুলি বিনিময়ের মধ্যেই সীমাবদ্ধ ছিল। কোনো আহত বা নিহতের খবর পাওয়া যায়নি। দুই দেশের সেনারা এখনও আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রিত বলে জানানো হয়েছে।

ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়াটুডে জানায়, গোলাগুলি শুরু হয় সন্ধ্যা ৬:১৫টার দিকে। তা পরপর কিছুক্ষণ ধরে থেমে থেমে চলেছে এবং পরে তা পুরোপুরি থেমে যায়।

তবে এই গোলাগুলিকে যুদ্ধবিরতির লঙ্ঘন হিসেবে দেখছে না ভারত। একটি সূত্র ইন্ডিয়াটুডেকে বলেছে, ‘নিয়ন্ত্রণরেখা বরাবর দুই পক্ষ থেকে ছোটখাট একটা গোলাগুলি হয়েছে। তবে এটা যুদ্ধবিরতি লঙ্ঘন হিসেবে গণ্য করা হচ্ছে না।’

এই ঘটনায় বড় ধরনের ক্ষতি বা প্রাণহানির কোনো খবর পাওয়া যায়নি। এলাকাটি সেনার নজরদারিতে রয়েছে।

এর আগে মে মাসে ভারতের পক্ষ থেকে অপারেশন সিঁদুর চালানো হয়েছিল। তখন দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়ে। চারদিনের ওই সংঘাত পওে দ্রুত যুদ্ধবিরতিতে পরিণত হয়।

 

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ