• আজ- শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন
সর্বশেষ
আশাশুনির মহেশ্বরকাটি মৎস্য সেটে ব্যবসায়ীর টাকা লোপাট দেবহাটা ও আশাশুনির শীর্ষ সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন সাতক্ষীরার জাহানাবাজে ঘোড়দৌড় দেখতে গিয়ে মোটরসাইকেল চুরি কালিগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল প্রশাসনের কঠোর ভূমিকা দাবি ট্রান্সফরমার চুরির ১৫ মাস পরও বিদ্যুৎহীন স্কুল দাবদাহে কষ্টে শিক্ষার্থীরা: জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উত্থাপন করেছেন অর্থমন্ত্রী বিশ্বকাপের পর্দা উঠছে আজ, উদ্বোধনী ম্যাচে লড়বে মেক্সিকো-দ. আফ্রিকা ওমান উপসাগরে তেলবাহী জাহাজে হামলা, মার্কিন কূটনীতিককে তলব ভারতের হরমুজে দুই জাহাজে ইরানের হামলা সুন্দরবনের উপকূলে নদীপথে বিএসএফ’র পুশইন চেষ্টা: রুখে দিল বিজিবি

ধূমপান ক্ষতিকর, কিন্তু কখন এটি বেশি ক্ষতি করে?

রিপোর্টার: / ১১৮ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫

স্বাস্থ্য রিপোর্ট: ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এটি সবারই জানা কথা। তবে দিনের কোন সময়ে ধূমপান সবচেয়ে বেশি ক্ষতি করে, তা নিয়ে অনেকেরই প্রশ্ন থাকে। চিকিৎসকদের মতে, সকালে ঘুম থেকে উঠেই ধূমপান করা মানবদেহের জন্য সবচেয়ে ভয়াবহ ক্ষতির কারণ হতে পারে।

ভারতীয় এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে পালমোনোলজিস্ট ডা. বিকাশ মিত্তল বলেন, সকালে একটি বিড়ি বা সিগারেট খাওয়ার ফলে যে পরিমাণ ক্ষতি হয়, তা অনেক ক্ষেত্রে চেন স্মোকারদের ক্ষেত্রেও দেখা যায় না। কারণ ঘুম থেকে উঠার পর শরীর রিসেট মোডে থাকে, ফুসফুস হয় অত্যন্ত স্পর্শকাতর এবং হরমোনের মাত্রাও থাকে উচ্চ পর্যায়ে। ফলে সামান্য ধূমপানও তখন শরীরে মারাত্মক প্রভাব ফেলে।

চিকিৎসকের ব্যাখ্যা অনুযায়ী, ঘুমের সময় শরীরের অঙ্গপ্রত্যঙ্গ রেস্টিং মোডে থাকে এবং তখন ক্ষয়ক্ষতির সংস্কার প্রক্রিয়া চলে। কিন্তু ঘুম থেকে উঠেই ধূমপান করলে ক্ষতিকর রাসায়নিক সরাসরি ফুসফুস ও রক্তনালিতে আঘাত হানে। এতে দ্রুত হারে টক্সিন শোষিত হয় এবং ক্ষতির মাত্রা বেড়ে যায়। বিশেষ করে যারা ঘুম থেকে উঠার পর ৩০ মিনিটের মধ্যে ধূমপান করেন, তাদের ঝুঁকি অনেক বেশি।

ডা. বিকাশ আরও জানান, সকালে ধূমপানের সঙ্গে চা বা কফি পান করলে ঝুঁকি আরও বেড়ে যায়। এতে কার্সিনোজেন এক্সপোজারের মাত্রা বৃদ্ধি পায় এবং রক্তনালি ক্ষতিগ্রস্ত হয়। ফলে হৃদরোগের ঝুঁকি যেমন বাড়ে, তেমনি ফুসফুস ক্যান্সারের সম্ভাবনাও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ