• আজ- বুধবার, ২৪ জুন ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
সর্বশেষ
সাতক্ষীরায় যুবদলের উদ্যোগে প্রতিবাদ মিছিল শ্যামনগরে যুবলীগ-ছাত্রলীগের ঝটিকা মিছিল: গ্রেফতার-২ সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসককে ল স্টুডেন্টস ফোরামের শুভেচ্ছা কালিগঞ্জে চাঁদাবাজির ঘটনায় অস্ত্রসহ আটক আনিসের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা সাতক্ষীরার কোমরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত মফজুলার রহমান ‘আমার বন্ধু মহাজাদু জানে’— তারেক রহমানকে নিয়ে ভিডিওতে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী সালমান শাহর মরদেহ উত্তোলনের আদেশ বাতিল এক জুতোর পেছনে দৌড়াচ্ছেন ৩ জন ১২ বছর পর বিশ্বকাপে জিতল আলজেরিয়া বিশ্বজুড়ে রেকর্ড তাপমাত্রার শঙ্কা, সতর্কবার্তা নাসার

সাতক্ষীরার তালায় ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

রিপোর্টার: / ১১৯ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ৮ অক্টোবর, ২০২৫

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার তালায় সুপারী বাগান থেকে বৈদ্য নাথ নামের এক প্রবীন পাট ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে উপজেলার ইসলামকাটি ইউনিয়নের সুজনসাহা বাজার সংলগ্ন নাথপাড়া এলাকার সুব্রত মল্লিকের সুপারি বাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত পাট ব্যবসায়ী বৈদ্য নাথ (৮০) তালা উপজেলার ইসলামকাটি ইউনিয়নের সুজনসাহা বাজার সংলগ্ন নাথপাড়া গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার রাতে বৈদ্য নাথ ভাত খাওয়ার পর কোনো এক সময় বাড়ির বাহিরে বের হন। এরপর তিনি আর বাড়িতে ফিরে আসেননি। সকালে অনেক খোঁজাখুঁজির একপর্যায়ে তার মরদেহ বাড়ির পাশে সুব্রত মল্লিকের সুপারি বাগানে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়া হয়। পরে পুলিশ এসে তার মরদেহ উদ্ধার করেন।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাঈনউদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। মরদেহের গায়ে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে কি কারনে তার মৃত্যু হয়েছে তা এখনও নিশ্চিত করা যায়নি। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্ত রিপোর্ট পাওয়ার পর বিস্তারিত জানা যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ