
প্রেস বিজ্ঞপ্তি: সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসককে ফুলেল শুভেচ্ছা দিয়েছেন সাতক্ষীরা ল স্টুডেন্টস ফোরামের নেতৃবৃন্দ। এসময় সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক সাবেক এমপি হাবিবুর ইসলাম হাবিবের সাথে মতবিনিময় করেন।
মঙ্গলবার (২৩ জুন) সকালে মতবিনিময়কালে উপস্থিত সাবেক জেলা বিএনপির সাধারণ সম্পাদক শেখ তারিকুল হাসানকেও ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন ল স্টুডেন্টস ফোরামের সভাপতি মো:দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মোঃ নাহিদুজ্জামান, যুগ্ম সাধারন সম্পাদক মাশকুরা পারভীন মৌ, সাংগঠনিক সাধারণ সম্পাদক মো:খয়বার আলী, অর্থ সম্পাদক পদে আবুল হাসান, শিক্ষা ও সাহিত্য সম্পাদক বেবি ফারজানা, সদস্য আবু রাহান প্রমুখ।