
শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগরের যুবলীগ ও ছাত্রলীগের ঝটিকা মিছিল এবং কেক কাটার প্রস্তুতিকালে অভিযান চালিয়েছে পুলিশ ২জনকে গ্রেফতার করেছে।
থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং সেকেন্ড অফিসার বিপ্লব কুমার সরকারের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময় ঘটনাস্থল থেকে দুই আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২৩ জুন) বিকেলে উপজেলার গাবুরা ও পাতাখালি, বানতলা এলাকায় আকস্মিকভাবে যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা একটি ঝটিকা মিছিল বের করে। মিছিল শেষে তারা কেক কাটার প্রস্তুতি নিচ্ছিল। এসময় পুলিশ দুইজনকে গ্রেফতার করে।
বর্তমানে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে থানা সূত্রে নিশ্চিত করা হয়েছে।