• আজ- বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
সর্বশেষ
সাতক্ষীরা ডি.বি ইউনাইটেড হাই স্কুলে মেধাবৃত্তি পেল তিন শিক্ষার্থী পারুলিয়া ইউনিয়নকে একটি আদর্শ ও দুর্নীতিমুক্ত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান নজরুল ইসলাম সাতক্ষীরায় আনন্দ এনজিও’র ৫ হাজার সদস্যের ২০ লক্ষ টাকা আত্মসাত সাতক্ষীরা দেড়দশক ধরে মূর্তিমান আতঙ্ক ছিল শওকত-পটল কালিগঞ্জে দিনে-দুপুরে মহাসড়কে সাংবাদিকের ওপর হামলা: বাইক, টাকা ও মোবাইল ছিনতাই আশাশুনিতে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু কালিগঞ্জে এক ওয়ার্ডে মা-ছেলেসহ মেম্বার পদপ্রার্থী ১০: বিভ্রান্তিতে ভোটাররা আশাশুনিতে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে বলাৎকারের অভিযোগ: গ্রেফতার দেবহাটার শামীম হত্যাকারীরা ধরাছোঁয়ার বাইরে: প্রধান আসামি আমিনীকে ছাড়াতে ‘উগ্রপন্থীরা’ তৎপর কালিগঞ্জে গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক

হরমুজে টোল বসবে কিনা, জানাল ইরান

রিপোর্টার: / ৮১ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক: ইরানে চালানো যুক্তরাষ্ট্র ও ইসরাইলের আগ্রাসনের শুরু থেকেই আলোচনায় হরমুজ প্রণালি। গুরুত্বপূর্ণ এ নৌপথ আটকে দিয়ে যুদ্ধে একপ্রকার জয় পেয়েছে ইরান। যুক্তরাষ্ট্রের সঙ্গে নিজেদের পক্ষে চুক্তিও করে নিয়েছে। এখন আবারও আলোচনায় এ নৌপথ।

গত কয়েক সপ্তাহে ছোট ও গুরুত্বপূর্ণ পথ নিয়ে একাধিকবার আলোচনায় বসেছে ইরান ও ওমান। ইরান এখন হরমুজ প্রণালিকে নিজেদের এবং ওমানের মধ্যকার একটি দ্বিপক্ষীয় বিষয় হিসেবে তুলে ধরছে।

সম্প্রতি ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এবং ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আলবুসাইদি মাসকাটে বৈঠক করেছেন। ওই বৈঠকে আলবুসাইদি নিশ্চিত করেন হরমুজ প্রণালি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

তিনি বলেন, সাম্প্রতিক ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারকের হরমুজ প্রণালি-সংক্রান্ত অংশ নিয়ে গঠনমূলক আলোচনা হয়েছে।

তিনি আরও জানান, উভয় দেশ আন্তর্জাতিক আইন মেনে চলা এবং কোনো ধরনের টোল ছাড়াই জাহাজ চলাচল অব্যাহত রাখার বিষয়ে একমত হয়েছে।

তবে ইরান আগেই ইঙ্গিত দিয়েছে কৌশলগত এই জলপথে নিরাপত্তা নিশ্চিত করার বিনিময়ে ভবিষ্যতে ফি আদায়ের বিষয়টি বিবেচনা করা হতে পারে। একই সঙ্গে তেহরান স্পষ্ট করে জানিয়েছে, যুদ্ধের আগে হরমুজ প্রণালির যে পরিস্থিতি ছিল, তা আর আগের অবস্থায় ফিরবে না।

তবুও আপাতত ইরান ও ওমান উভয়ই জানিয়েছে, হরমুজ প্রণালি আন্তর্জাতিক নৌযানের জন্য টোলমুক্ত এবং উন্মুক্ত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ