• আজ- বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন
সর্বশেষ
সাতক্ষীরা ডি.বি ইউনাইটেড হাই স্কুলে মেধাবৃত্তি পেল তিন শিক্ষার্থী পারুলিয়া ইউনিয়নকে একটি আদর্শ ও দুর্নীতিমুক্ত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান নজরুল ইসলাম সাতক্ষীরায় আনন্দ এনজিও’র ৫ হাজার সদস্যের ২০ লক্ষ টাকা আত্মসাত সাতক্ষীরা দেড়দশক ধরে মূর্তিমান আতঙ্ক ছিল শওকত-পটল কালিগঞ্জে দিনে-দুপুরে মহাসড়কে সাংবাদিকের ওপর হামলা: বাইক, টাকা ও মোবাইল ছিনতাই আশাশুনিতে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু কালিগঞ্জে এক ওয়ার্ডে মা-ছেলেসহ মেম্বার পদপ্রার্থী ১০: বিভ্রান্তিতে ভোটাররা আশাশুনিতে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে বলাৎকারের অভিযোগ: গ্রেফতার দেবহাটার শামীম হত্যাকারীরা ধরাছোঁয়ার বাইরে: প্রধান আসামি আমিনীকে ছাড়াতে ‘উগ্রপন্থীরা’ তৎপর কালিগঞ্জে গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক

সাতক্ষীরা-শ্যামনগর-ভেটখালী মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

রিপোর্টার: / ১৯৩ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা টু শ্যামনগর-ভেটখালী আঞ্চলিক মহাসড়ক প্রশস্ত করার লক্ষ্যে সড়কের দুই ধারে সড়ক ও জনপথ অধিদপ্তরের ভূমিতে অবস্থিত সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। সড়ক ও জনপথ বিভাগ বুধবার সকাল ১১টায় শ্যামনগর ফায়ার সার্ভিস অফিস সংলগ্ন এলাকা থেকে এ অভিযান শুরু করে।

অভিযানে নেতৃত্ব দেন, সড়ক ও জনপথ বিভাগের উপ-সচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আশফাকুল হক চৌধুরী এবং সড়ক ও জনপথ বিভাগ সাতক্ষীরার নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আনোয়ার পারভেজ।

উচ্ছেদ অভিযানে সাতক্ষীরা র‌্যাব-৬ এর (সিপিজি-১) ডিএডি হাবিবুর রহমান, শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ূন কবির মোল্লাসহ সেনাবাহিনী, র‌্যাব, পুলিশ, স্থানীয় প্রশাসন এবং সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

উচ্ছেদকালে সড়কের দুই পাশে নির্মিত দোকানপাট, টিনের ঘর, অস্থায়ী কাঠামো ও অন্যান্য স্থাপনা অপসারণ করা হয়। এ সময় স্থানীয় জনগণের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেলেও অনেকেই প্রশাসনের এই পদক্ষেপকে স্বাগত জানান। তারা বলেন, অবৈধ দখলের কারণে সড়কটি সরু হয়ে গিয়েছিলো এবং যানবাহন চলাচলে মারাত্মক দুর্ভোগ হচ্ছিল।
সাতক্ষীরা সড়ক ও জনপদের নির্বাহী প্রকৌশলী মোহাম্মাদ আনোয়ার পারভেজ জানান, আজ থেকে আনুষ্ঠানিকভাবে উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। ধাপে ধাপে সাতক্ষীরা জেলা শহর পর্যন্ত সড়কের দুই ধারের থাকা সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে।

এদিকে, পুনর্বাসনের ব্যবস্থা না করে উচ্ছেদ কার্যক্রম চালানোর প্রতিবাদ জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা।

প্রসঙ্গতঃ সাতক্ষীরা সড়ক বিভাগাধীন সাতক্ষীরা টু শ্যামনগর-ভেটখালী আঞ্চলিক মহাসড়কের শ্যামনগর ফায়ার সার্ভিস মোড় হতে ভেটখালী বাজার পর্যন্ত সড়কের উভয় পার্শ্বে সড়ক ও জনপথ অধিদপ্তরের ভূমিতে অবস্থিত সকল অবৈধ স্থাপনা অপসারণ জন্য এক সপ্তাহ আগে থেকে বিজ্ঞপ্তি ও মাইকিং করে জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ