• আজ- বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
সর্বশেষ
সাতক্ষীরা ডি.বি ইউনাইটেড হাই স্কুলে মেধাবৃত্তি পেল তিন শিক্ষার্থী পারুলিয়া ইউনিয়নকে একটি আদর্শ ও দুর্নীতিমুক্ত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান নজরুল ইসলাম সাতক্ষীরায় আনন্দ এনজিও’র ৫ হাজার সদস্যের ২০ লক্ষ টাকা আত্মসাত সাতক্ষীরা দেড়দশক ধরে মূর্তিমান আতঙ্ক ছিল শওকত-পটল কালিগঞ্জে দিনে-দুপুরে মহাসড়কে সাংবাদিকের ওপর হামলা: বাইক, টাকা ও মোবাইল ছিনতাই আশাশুনিতে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু কালিগঞ্জে এক ওয়ার্ডে মা-ছেলেসহ মেম্বার পদপ্রার্থী ১০: বিভ্রান্তিতে ভোটাররা আশাশুনিতে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে বলাৎকারের অভিযোগ: গ্রেফতার দেবহাটার শামীম হত্যাকারীরা ধরাছোঁয়ার বাইরে: প্রধান আসামি আমিনীকে ছাড়াতে ‘উগ্রপন্থীরা’ তৎপর কালিগঞ্জে গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক

এবার যুক্তরাষ্ট্রে ডিভি লটারির আবেদন প্রক্রিয়া থেকে বাদ বাংলাদেশ

রিপোর্টার: / ১৪৪ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫

আন্তর্জাতিক রিপোর্ট: যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস ও কাজের স্বপ্ন দেখা বাংলাদেশিদের জন্য কিছুটা হতাশার খবরই বটে! ২০২৬ সালের ডাইভারসিটি ভিসা (ডিভি) লটারির আবেদন প্রক্রিয়া থেকেও বাংলাদেশকে বাদ দিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। অর্থাৎ, বিগত কয়েক বছরের মতো এবারও ডিভি লটারিতে আবেদন করতে পারবেন না বাংলাদেশিরা।

ডিভি ২০২৬-এর নির্দেশনা অনুযায়ী, এ বছর ডিভি লটারিতে বাংলাদেশসহ বেশ কয়েকটি দেশ অংশ নিতে পারবে না। বাদ পড়ার তালিকায় রয়েছে ভারত, পাকিস্তান, চীন, দক্ষিণ কোরিয়ার মতো দেশগুলোও। যুক্তরাষ্ট্রে এসব দেশ থেকে অভিবাসনের হার বেশি হওয়ায় তারা এবার আবেদন প্রক্রিয়া থেকে বাদ পড়েছে বলে জানিয়েছে মার্কিন কর্তৃপক্ষ।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রকাশিত তালিকা অনুযায়ী, এশিয়ার ৩১টি দেশ ও অঞ্চল ২০২৬ সালের ডিভি লটারিতে আবেদন করতে পারবে। এর মধ্যে রয়েছে আফগানিস্তান, বাহরাইন, ভুটান, ব্রুনাই, বার্মা (মিয়ানমার), কম্বোডিয়া, ইন্দোনেশিয়া, ইরান, ইরাক, ইসরাইল, জাপান, জর্ডান, কুয়েত, লাওস, লেবানন, মালয়েশিয়া, মালদ্বীপ, মঙ্গোলিয়া, নেপাল, উত্তর কোরিয়া, ওমান, কাতার, সৌদি আরব, সিঙ্গাপুর, শ্রীলঙ্কা, সিরিয়া, তাইওয়ান, থাইল্যান্ড, পূর্ব তিমুর, সংযুক্ত আরব আমিরাত এবং ইয়েমেন।

ডিভি লটারি কী?

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর প্রতিবছর ‘ডাইভারসিটি ভিসা’ (ডিভি) প্রোগ্রামের মাধ্যমে সীমিতসংখ্যক অভিবাসন ভিসা প্রদান করে। কম হারে অভিবাসন হয়ে থাকে এমন দেশগুলোর নাগরিকরা এ কর্মসূচির আওতায় আবেদন করতে পারেন। প্রতি বছর সর্বোচ্চ ৫৫ হাজার অভিবাসী এই প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্রে প্রবেশের সুযোগ পান।

বাংলাদেশ গত কয়েক বছরে যুক্তরাষ্ট্রে তুলনামূলকভাবে বেশি সংখ্যক অভিবাসী পাঠানোর কারণে এই তালিকা থেকে বাদ পড়েছে। ফলে যারা ডিভি লটারির মাধ্যমে যুক্তরাষ্ট্রে যাওয়ার আশা করেছিলেন, তাদের জন্য এটি একটি বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।

 

 

 

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ