• আজ- বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
সর্বশেষ
সাতক্ষীরা ডি.বি ইউনাইটেড হাই স্কুলে মেধাবৃত্তি পেল তিন শিক্ষার্থী পারুলিয়া ইউনিয়নকে একটি আদর্শ ও দুর্নীতিমুক্ত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান নজরুল ইসলাম সাতক্ষীরায় আনন্দ এনজিও’র ৫ হাজার সদস্যের ২০ লক্ষ টাকা আত্মসাত সাতক্ষীরা দেড়দশক ধরে মূর্তিমান আতঙ্ক ছিল শওকত-পটল কালিগঞ্জে দিনে-দুপুরে মহাসড়কে সাংবাদিকের ওপর হামলা: বাইক, টাকা ও মোবাইল ছিনতাই আশাশুনিতে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু কালিগঞ্জে এক ওয়ার্ডে মা-ছেলেসহ মেম্বার পদপ্রার্থী ১০: বিভ্রান্তিতে ভোটাররা আশাশুনিতে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে বলাৎকারের অভিযোগ: গ্রেফতার দেবহাটার শামীম হত্যাকারীরা ধরাছোঁয়ার বাইরে: প্রধান আসামি আমিনীকে ছাড়াতে ‘উগ্রপন্থীরা’ তৎপর কালিগঞ্জে গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক

মার্কিন সেনাঘাঁটির কাছে রহস্যময় ড্রোন, পাল্টা ব্যবস্থা ন্যাটোর

রিপোর্টার: / ৪০১ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫

আন্তর্জাতিক রিপোর্ট: ইউরোপের বাল্টিক অঞ্চলের দেশ এস্তোনিয়ার সেনাবাহিনী জানিয়েছে, রুশ সীমান্তের কাছাকাছি দক্ষিণ-পূর্ব এস্তোনিয়ায় মার্কিন সেনাদের অবস্থানরত একটি ঘাঁটির কাছে কয়েকটি অজ্ঞাত পরিচয় ড্রোন উড়তে দেখা যায়। তার মধ্যে অন্তত একটিকে গুলি করে ভূপাতিত করা হয়েছে।

ঘটনাটি ঘটেছে ক্যাম্প রিডো নামের মার্কিন সেনাঘাঁটিতে। যেখানে বর্তমানে মার্কিন সেনাবাহিনীর ৭ম ক্যাভালরি রেজিমেন্টের ৫ম স্কোয়াড্রন মোতায়েন রয়েছে। এই ইউনিটটি চলতি বছরের ফেব্রুয়ারিতে ৩০তম ইনফ্যান্ট্রি রেজিমেন্টের সেনাদের প্রতিস্থাপন করে সেখানে আসে।

এস্তোনিয়ার প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র লিস ভাকসম্যান স্থানীয় সংবাদমাধ্যম পোস্টম্যান-কে জানান, ‘১৭ অক্টোবর বিকাল ৪টা ৩০ মিনিটে মিত্র বাহিনীর (মার্কিন) ২য় ইনফ্যান্ট্রি ব্রিগেড ক্যাম্পের আশপাশে একাধিক ড্রোন শনাক্ত করে, যার মধ্যে একটিকে অ্যান্টি-ড্রোন রাইফেল থেকে গুলি করে ভূপাতিত করা হয়েছে’।

তবে, ভূপাতিত ড্রোনটি এখনো উদ্ধার করা যায়নি বলেও জানান তিনি।

এদিকে ঘটনার পর ন্যাটো তাদের পূর্ব সীমান্তে অতিরিক্ত যুদ্ধবিমান মোতায়েন করেছে।

এর আগে গত ৯ সেপ্টেম্বর পোল্যান্ড অভিযোগ করে বলেছিল, এক ডজনেরও বেশি ড্রোন তাদের আকাশসীমা লঙ্ঘন করেছে। আর এজন্য তারা রাশিয়াকেই দায়ী করে।

এক সপ্তাহ পর আরও একটি ঘটনায় পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক জানান, রাজধানী ওয়ারশ শহরের সরকারি ভবনের ওপর ড্রোন ওড়ানোর অভিযোগে দুজন বেলারুশ নাগরিককে আটক করা হয়েছে।

তবে মস্কো উভয় ঘটনার সঙ্গেই নিজেদের সংশ্লিষ্টতার কথা অস্বীকার করে।

এরপর গত ১৯ সেপ্টেম্বর এস্তোনিয়া দাবি করে যে, তিনটি রুশ মিগ-৩১ যুদ্ধবিমান তাদের আকাশসীমায় প্রবেশ করে এবং সেখানে দশ মিনিটেরও বেশি সময় অবস্থান করে।

অন্যদিকে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায় যে, ওই ফ্লাইট ‘আন্তর্জাতিক আইনের যথাযথ অনুসরণেই পরিচালিত হয়েছে’ এবং ‘কোনো দেশের আকাশসীমা লঙ্ঘন করা হয়নি’।

তবে সর্বশেষ এই ড্রোনের ঘটনায় এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি এবং রাশিয়াও এ বিষয়ে এখনো কনো মন্তব্য করেনি। সূত্র: মেহের নিউজ

 

 

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ