• আজ- শনিবার, ১৩ জুন ২০২৬, ০৮:২২ অপরাহ্ন
সর্বশেষ
সাতক্ষীরা জেলা ট্রাক-ট্যাংকলরী-ট্রাক্টর ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের দুই শীর্ষ নেতাকে বহিষ্কার কালিগঞ্জে শিশু নির্যাতন চেষ্টার অভিযোগে মামলা: অভিযুক্ত আটক বিদ্যুৎস্পৃষ্টে কালিগঞ্জের এক ব্যক্তির মৃত্যু আশাশুনির মহেশ্বরকাটি মৎস্য সেটে ব্যবসায়ীর টাকা লোপাট দেবহাটা ও আশাশুনির শীর্ষ সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন সাতক্ষীরার জাহানাবাজে ঘোড়দৌড় দেখতে গিয়ে মোটরসাইকেল চুরি কালিগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল প্রশাসনের কঠোর ভূমিকা দাবি ট্রান্সফরমার চুরির ১৫ মাস পরও বিদ্যুৎহীন স্কুল দাবদাহে কষ্টে শিক্ষার্থীরা: জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উত্থাপন করেছেন অর্থমন্ত্রী বিশ্বকাপের পর্দা উঠছে আজ, উদ্বোধনী ম্যাচে লড়বে মেক্সিকো-দ. আফ্রিকা

কালিগঞ্জে ঠিকাদার হাকিমের বিরুদ্ধে শ্রমিকের চিকিৎসা খরচ না দেওয়ার অভিযোগ

রিপোর্টার: / ৪৮৫ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জে ঠিকাদার আব্দুল হাকিমের বিরুদ্ধে গুরুতর আহত শ্রমিকের চিকিৎসা খরচ না দেওয়ার অভিযোগ উঠেছে।

অভিযোগে জানা যায়, খুলনার বউবাজার এলাকায় ঠিকাদার হাকিমের মালিকানাধীন মেসার্স সোনালী কনস্ট্রাকশন-এর নির্মাণাধীন ৪ তলা ভবনে কাজ করার সময় তৃতীয় তলা থেকে পড়ে গুরুতর আহত হন আফজাল হোসেন নামে এক শ্রমিক। আহত অবস্থায় তাকে খুলনা ২৫০ শয্যা বিশিষ্ট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

কিন্তু অভিযোগ অনুযায়ী, তিন দিন চিকিৎসার পর ভালো চিকিৎসার আশ্বাসে তাকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয় এবং পরবর্তীতে চিকিৎসা ব্যয়ের টাকা দিতে অস্বীকার করেন ঠিকাদার। উপায়ন্তর না পেয়ে আহত শ্রমিক থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগের বিষয়ে ঠিকাদার আব্দুল হাকিম জানান,আমি হাসপাতালে থাকা অবস্থায় তাকে ১৫ হাজার টাকা দিয়েছি। এরপর কেউ আমার সাথে যোগাযোগ করেনি।তবে ঘটনাটির বিষয়ে তিনি শ্রমিকের খোঁজ নিয়েছেন কিনা সে প্রশ্নের সুস্পষ্ট উত্তর দিতে পারেননি।

এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ঠিকাদার হাকিমকে নিয়ে ব্যাপক সমালোচনা ও উত্তেজনা দেখা দিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ