• আজ- শনিবার, ১৩ জুন ২০২৬, ০৮:২২ অপরাহ্ন
সর্বশেষ
সাতক্ষীরা জেলা ট্রাক-ট্যাংকলরী-ট্রাক্টর ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের দুই শীর্ষ নেতাকে বহিষ্কার কালিগঞ্জে শিশু নির্যাতন চেষ্টার অভিযোগে মামলা: অভিযুক্ত আটক বিদ্যুৎস্পৃষ্টে কালিগঞ্জের এক ব্যক্তির মৃত্যু আশাশুনির মহেশ্বরকাটি মৎস্য সেটে ব্যবসায়ীর টাকা লোপাট দেবহাটা ও আশাশুনির শীর্ষ সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন সাতক্ষীরার জাহানাবাজে ঘোড়দৌড় দেখতে গিয়ে মোটরসাইকেল চুরি কালিগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল প্রশাসনের কঠোর ভূমিকা দাবি ট্রান্সফরমার চুরির ১৫ মাস পরও বিদ্যুৎহীন স্কুল দাবদাহে কষ্টে শিক্ষার্থীরা: জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উত্থাপন করেছেন অর্থমন্ত্রী বিশ্বকাপের পর্দা উঠছে আজ, উদ্বোধনী ম্যাচে লড়বে মেক্সিকো-দ. আফ্রিকা

কালিগঞ্জে তুচ্ছ ঘটনায় সাংবাদিক দম্পত্তিকে মারপিটের অভিযোগ

রিপোর্টার: / ৪৮৩ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জের নলতা মাঠপাড়া গ্রামের মৃত শদর উদ্দীনের পুত্র সাংবাদিক রফিকুল ইসলাম দূবৃর্ত্তদের হামলায় গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার ৩০ (সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে নলতা হাইস্কুল সুপার মার্কেটের সামনে এ ঘটনা ঘটে। রফিকুল সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক দৃষ্টিপাতের বিশেষ প্রতিনিধি।

ঘটনার বিবরণে জানা যায়, নলতা মাঠপাড়া গ্রামের মৃত জুব্বার ময়রার ছেলে মাদকসেবী ও মাদক ব্যবসায়ী গোলাম বাবু তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সাংবাদিক মোঃ রফিকুল ইসলাম ও তার স্ত্রীকে রাস্তায় একা পেয়ে মারপিট ও পরে পিলারে ধাক্কা মেরে মাথা থেতলে দেয়। এতে তার মাথা ফেটে আহত হলে স্থানীয়রা ভুক্তভোগী রফিকুল ইসলামকে কালিগঞ্জ উপজেলা হাসপাতালে ভর্তি করেন।

স্থানীয় মনিরুল ইসলাম বলেন, এ ঘটনার আগে বিকালের দিকে সাংবাদিক রফিকুলের ১০ বছর বয়সী ছেলে ও মাদকসেবী গোলাম বাবুর ১০ বছর বয়সী মেয়ে খেলার ছলে ঝগড়া করলে গোলাম বাবু সাংবাদিক রফিকুলের শিশু সন্তানের চোয়ালে চর মেরে দাঁগ বসিয়ে দেন। তাৎক্ষণিক বাচ্চাটি কান্নারত অবস্থায় বাড়িতে ফিরলে সাংবাদিক রফিকুল ও তার স্ত্রী মাদকসেবী বাবুকে ডেকে শোনে, কেন তাদের শিশু সন্তানকে এভাবে মারপিট করা হয়েছে। উভয়ের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে মাদকাসক্ত গোলাম বাবু ও তার ভাইপো গোলাম আরজের ছেলে আল- আমিন সাংবাদিক রফিকুল ও তার স্ত্রী আকলিমা খাতুনকে রাস্তায় ফেলে বেদম মারপিট করেন। মারপিটের এক পর্যায়ে রফিকুলকে গোলাম বাবু রাস্তায় ফেলে ও পিলাওে ধাক্কা মেরে মাথা থেতলে দেয়।

ঘটনাস্থলে মাথা ফেঁটে অঝরে রক্ত ক্ষরণ অবস্থায় ভুক্তভোগী রফিকুল ইসলাম ও আঘাতপ্রাপ্ত স্ত্রী আকলিমা বেগমকে কালিগঞ্জ উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়। শেষ সংবাদ পাওয়া পর্যন্ত এ ঘটনায় তার পরিবার থানায় মামলা দায়ের করার প্রস্তুতি চলছিল বলে জানিয়েছেন।

কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান জানান, অভিযোগ পেয়েছি তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ