• আজ- বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
সর্বশেষ
সাতক্ষীরা ডি.বি ইউনাইটেড হাই স্কুলে মেধাবৃত্তি পেল তিন শিক্ষার্থী পারুলিয়া ইউনিয়নকে একটি আদর্শ ও দুর্নীতিমুক্ত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান নজরুল ইসলাম সাতক্ষীরায় আনন্দ এনজিও’র ৫ হাজার সদস্যের ২০ লক্ষ টাকা আত্মসাত সাতক্ষীরা দেড়দশক ধরে মূর্তিমান আতঙ্ক ছিল শওকত-পটল কালিগঞ্জে দিনে-দুপুরে মহাসড়কে সাংবাদিকের ওপর হামলা: বাইক, টাকা ও মোবাইল ছিনতাই আশাশুনিতে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু কালিগঞ্জে এক ওয়ার্ডে মা-ছেলেসহ মেম্বার পদপ্রার্থী ১০: বিভ্রান্তিতে ভোটাররা আশাশুনিতে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে বলাৎকারের অভিযোগ: গ্রেফতার দেবহাটার শামীম হত্যাকারীরা ধরাছোঁয়ার বাইরে: প্রধান আসামি আমিনীকে ছাড়াতে ‘উগ্রপন্থীরা’ তৎপর কালিগঞ্জে গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক

ভারতে দুই ট্রেনের সংঘর্ষে নিহত ৮

রিপোর্টার: / ১০০ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ৫ নভেম্বর, ২০২৫

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের ছত্তিশগড়ের বিলাসপুরের কাছে একটি যাত্রীবাহী ট্রেনের সঙ্গে মালবাহী ট্রেনের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৮ জন নিহত হয়েছেন।

মঙ্গলবার (৪ নভেম্বর) বিকালে জয়রামনগর স্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন রেলের উচ্চপদস্থ কর্মকর্তা।

তিনি বলেন, এ ঘটনায় আরও মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। ১৪ জন আহত হয়েছেন।

সংঘর্ষের পরপরই রেলওয়ে কর্তৃপক্ষ ঘটনাস্থলে উদ্ধারকাজ শুরু করে এবং আহতদের চিকিৎসায় সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। তবে কী কারণে এই দুর্ঘটনা তা এখনো জানা যায়নি। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ পরিস্থিতি খতিয়ে দেখছে।

রেলওয়ে কর্মকর্তারা জানিয়েছেন, দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু হয়েছে।

দুর্ঘটনায় ওভারহেড বৈদ্যুতিক তার এবং সিগন্যালিং সিস্টেম ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, যার ফলে রেল চলাচল বন্ধ হয়ে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সিগন্যালিং ত্রুটি বা মানবিক ভুলের কারণে এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

 

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ