
বিএম আলাউদ্দীন, আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরা-৩ (আশাশুনি-কালিগঞ্জ) আসনে ডাঃ শহিদুল আলমের মনোনয়ন ও কাজী আলাউদ্দীনের মনোনয়ন বাতিলের দাবীতে আশাশুনিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ নভেম্বর) বিকালে আশাশুনি ব্রীজ সংলগ্ন বাস স্ট্যান্ড চত্বরে এ সমাবেশের আয়োজন করা হয়।
উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে সমাবেশে সভাপতিত্ব করেন প্রবীন বিএনপি নেতা সদর ইউনিয়ন বিএনপির সভাপতি আবু হেনা মোস্তফা কামাল।
উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক হাফিজুল ইসলাম হাফিজ ও খালিদুর রহমান টিপুর সঞ্চালনায় হাজার হাজার নেতা-কর্মীর উপস্থিতিতে সমাবেশে বক্তব্য রাখেন, নুরুল ইসলাম বাবলু জুলফিকর আলী জুলি, হাফিজুল ইসলাম, বাচ্চু, মুকুল, খোরশেদ আলম, ফিরোজ আহমেদ জর্জ, বিষ্ণপুর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, রফিকুজ্জামান বকুল, আঃ আজিজ, রাসেল, মেম্বার সাইদুল, আঃ ওহাব, মেম্বার রফিকুল ইসলাম, আজগর আলী বড়দলসহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ।
সমাবেশ চলাকালে উপজেলার সকল ইউনিয়ন থেকে বড় বড় মিছিল নিয়ে নেতা কর্মীরা সমাবেশ স্থলে যোগদিতে থাকে। এক পর্যায়ে সমাবেশ স্থল পরিপূর্ণ হয়ে পাশের সড়ক ও গলিতে লোকে লোকারণ্য হয়ে ওঠে।
সমাবেশ শেষে “কাজী হঠাও ধানের শীষ বাঁচাও” ও “আশাশুনির মাটি শহিদুল আলমের ঘাটি” সহ বিভিন্ন শ্লোগানে এলাকা প্রকম্পিত করে হাজার হাজার নারী-পুরুষের বিশাল বিক্ষোভ মিছিল উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।