• আজ- সোমবার, ২২ জুন ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন

তালায় নির্বাচনী মহিলা সমাবেশে সাবেক এমপি হাবিব

রিপোর্টার: / ৯৮ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার তালায় নির্বাচনী মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় বিএনপির আয়োজনে মঙ্গলবার বিকালে সরুলিয়া ইউনিয়নের জুজখোলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত নির্বাচনী মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহি কমিটির প্রকাশনা বিষয়ক সম্পাদক ও সাতক্ষীরা-০১ (তালা+কলারোয়া) আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব।

প্রধান অতিথি বিএনপি নেতা হাবিব এসময় বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাস্ট্রপতি জিয়াউর রহমান গ্রাম বাংলার উন্নয়নের জন্য অনেক প্রকল্প করেছিলেন। আর বিএনপি চেয়ারপার্সসন বেগম খালেদা জিয়া তার শাসনামলে নারীদের স্বালম্বী করার জন্য বহু কিছুই করেছেন। তিনি বিনামূল্যে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা আইন প্রণয়ন করেন এবং মেয়েদের জন্য দশম শ্রেণি পর্যন্ত বিনা বেতনে পড়াশোনার ব্যবস্থা করেন। এ ছাড়া মেয়ে শিক্ষার্থীদের জন্য শিক্ষা উপবৃত্তি’ এবং ‘শিক্ষার জন্য খাদ্য’ কর্মসূচি চালু করে শিক্ষাক্ষেত্রে অগ্রগতি নিশ্চিত করেন। বিএনপি নেতা হাবিব এসময় আগামী জাতীয় সংসদ নির্বাচনে তিনি বিজয়ী হতে পারলে পাটকেলঘাটা থানাকে উপজেলায় রুপান্তর করার আশাবাদ ব্যক্ত করেন।

নির্বাচনী মহিলা সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, তালা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মৃনাল কান্তি রায়, সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম, সাবেক সিনিয়র সহ-সভাপতি গোলাম মোস্তফা, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক মোশারফ হোসেন, বিএনপি নেতা আব্দুল কাদের বাচ্চু, তালা উপজেলা মহিলা দলের আহবায়ক মেহেরুন্নেসা মিনি, নগর ঘাটা ইউনিয়ন বিএনপির সভাপতি মহাব্বত আলি সর্দার, সরুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি রাশেদুল হক রাজু প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ