• আজ- সোমবার, ২২ জুন ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন

গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের অধিকার রক্ষায় ধানের শীষে ভোট দেয়ার আহবান কাজী আলাউদ্দিনের

রিপোর্টার: / ৮১ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি: দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের অধিকার রক্ষার জন্য আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দেওয়ার আহবান জানিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাতক্ষীরা-৩ (আশাশুনি-কালীগঞ্জ) আসনের ধানের শীষের প্রার্থী সাবেক এমপি কাজী আলাউদ্দিন।

শনিবার (২৪ নভেম্বর) বিকেলে আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের ফটিকখালীতে নির্বাচনী উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহবান জানান।

তিনি এসময় বলেন, আমি এমপি থাকাকালীন পার্লামেন্টে বারবার বলার ফলেই কালীগঞ্জে ফায়ার সার্ভিস স্টেশন এনেছিলাম। সাধারণত একজন এমপি একটি এলাকার জন্য একটি ডিজিটাল টেলিফোন এক্সচেঞ্জ পান, কিন্তু আমি ‘ভিক্ষাবৃত্তির মতো ভিক্ষা চেয়ে’ বিভিন্ন মন্ত্রণালয়ে ধরনা দিয়ে এবং সংসদে বহুবার কথা বলে আমার নির্বাচনী এলাকায় তিনটি ডিজিটাল টেলিফোন এক্সচেঞ্জ স্থাপন করেছিলাম। এছাড়া কালীগঞ্জ ও দেবহাটার ১৭টি ইউনিয়নে অসংখ্য পাকা রাস্তা করেছি।

সনাতন ধর্মাবলম্বীদের উন্নয়নেও তিনি কাজ করেছেন জানিয়ে বলেন, আমার তৎকালীন নির্বাচনী এলাকা কালীগঞ্জ ও দেবহাটার এমন কোনো মন্দির নেই, যেখানে আমি প্রতিবছর অন্তত একবার অনুদান দেইনি। এ অঞ্চলের সবচেয়ে বড় জনদূর্ভোগ জলাবদ্ধতা আর এই জলাবদ্ধতা নিরশনে তিনি এসময় কার্যকর পদক্ষেপ নেবেন বলে সাধারন মানুষকে আশ^স্ত করেন।

ফটিকখালী দায়াবসিয়া কালী মন্দিরের সভাপতি শিবপদ মন্ডলের সভাপতিত্বে এবং খাজরা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ ইউনুচ আলীর সঞ্চালনায় উঠান বৈঠকে আরো বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্য স. ম. হেদায়েতুল ইসলাম, আশাশুনি উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক চেয়ারম্যান রুহুল কুদ্দুস, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মশিউল হুদা তুহিন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শেখ আব্দুর রশিদ, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক তুহিনউল্লহ তুহিন, উপজেলা যুবদলের সাবেক সভাপতি মোঃ বজলুর রহমান, পাসেমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কিংকর মন্ডল প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ