• আজ- বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন
সর্বশেষ
সাতক্ষীরা ডি.বি ইউনাইটেড হাই স্কুলে মেধাবৃত্তি পেল তিন শিক্ষার্থী পারুলিয়া ইউনিয়নকে একটি আদর্শ ও দুর্নীতিমুক্ত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান নজরুল ইসলাম সাতক্ষীরায় আনন্দ এনজিও’র ৫ হাজার সদস্যের ২০ লক্ষ টাকা আত্মসাত সাতক্ষীরা দেড়দশক ধরে মূর্তিমান আতঙ্ক ছিল শওকত-পটল কালিগঞ্জে দিনে-দুপুরে মহাসড়কে সাংবাদিকের ওপর হামলা: বাইক, টাকা ও মোবাইল ছিনতাই আশাশুনিতে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু কালিগঞ্জে এক ওয়ার্ডে মা-ছেলেসহ মেম্বার পদপ্রার্থী ১০: বিভ্রান্তিতে ভোটাররা আশাশুনিতে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে বলাৎকারের অভিযোগ: গ্রেফতার দেবহাটার শামীম হত্যাকারীরা ধরাছোঁয়ার বাইরে: প্রধান আসামি আমিনীকে ছাড়াতে ‘উগ্রপন্থীরা’ তৎপর কালিগঞ্জে গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক

সাতক্ষীরার শ্যামনগরে কৃষিপ্রতিবেশবিদ্যা বিষয়ক যুব প্রশিক্ষণ

রিপোর্টার: / ২০১ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগরে কৃষিপ্রতিবেশবিদ্যা বিষয়ক যুব প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার শ্রীফলকাঠিতে বারসিক আয়োজিত এ কর্মশালায় ২০ জন যুবক-যুবতী অংশগ্রহণ করেন।
দিনব্যাপী এই মাঠ প্রশিক্ষণে পরিবেশবান্ধব কৃষিচর্চা, টেকসই ফসল ব্যবস্থাপনা, প্রাকৃতিক উপায়ে মাটির উর্বরতা বৃদ্ধি, জীববৈচিত্র সংরক্ষণ, পুকুরপাড় ও বাড়ির আঙিনায় সবুজায়নসহ বিভিন্ন কার্যকর কৌশল নিয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়।

শ্রীফলকাঠি কৃষিপ্রতিবেশবিদ্যা শিখন কেন্দ্রের তত্ত্বাবধায়ক গোবিন্দ মন্ডলের সভাপতিত্বে এতে প্রশিক্ষণ দেন, বারসিক নেত্রকোনা রিসোর্স সেন্টার এর সহযোগী আঞ্চলিক সমন্বয়কারী শংকর ¤্রং।

শংকর ¤্রং প্রশিক্ষণের এক পর্যায়ে বলেন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকির মধ্যে উপকূলীয় মানুষের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে কৃষিপ্রতিবেশবিদ্যা অত্যান্ত গুরুত্বপূর্ণ। রাসায়নিক নির্ভরতা কমিয়ে পরিবেশবান্ধব কৃষি ব্যবস্থাপনা গড়ে তোলার মাধ্যমে উৎপাদন বৃদ্ধি ও খরচ কমানো সম্ভব।

সাংবাদিক ও শিক্ষক রণজিৎ বর্মন বলেন, তরুণদের হাতে আগামীর ভবিষ্যৎ নির্ভর করছে। তাদেরকেই পরিবেশ প্রতিবেশ সুরক্ষায় এগিয়ে আসতে হবে। জীব বৈচিত্র ও সুন্দরবন সুরক্ষায় উদ্যোগ গ্রহণের পাশাপাশি জৈব বা প্রকৃতি নির্ভর কৃষি চর্চার মাধ্যমে নিজেদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে হবে।

এসময় সেখানে আরও উপস্থিত ছিলেন, বারসিক এর সহযোগী আঞ্চলিক সমন্বয়কারী রামকৃষ্ণ জোয়ারদার, কর্মসূচি কর্মকর্তা মারুফ হোসেন মিলন, ফিল্ড ফ্যাসিলিটেটর বরষা গাইন, যুব সংগঠক স.ম ওসমান গনী প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ