• আজ- বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন
সর্বশেষ
সাতক্ষীরা ডি.বি ইউনাইটেড হাই স্কুলে মেধাবৃত্তি পেল তিন শিক্ষার্থী পারুলিয়া ইউনিয়নকে একটি আদর্শ ও দুর্নীতিমুক্ত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান নজরুল ইসলাম সাতক্ষীরায় আনন্দ এনজিও’র ৫ হাজার সদস্যের ২০ লক্ষ টাকা আত্মসাত সাতক্ষীরা দেড়দশক ধরে মূর্তিমান আতঙ্ক ছিল শওকত-পটল কালিগঞ্জে দিনে-দুপুরে মহাসড়কে সাংবাদিকের ওপর হামলা: বাইক, টাকা ও মোবাইল ছিনতাই আশাশুনিতে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু কালিগঞ্জে এক ওয়ার্ডে মা-ছেলেসহ মেম্বার পদপ্রার্থী ১০: বিভ্রান্তিতে ভোটাররা আশাশুনিতে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে বলাৎকারের অভিযোগ: গ্রেফতার দেবহাটার শামীম হত্যাকারীরা ধরাছোঁয়ার বাইরে: প্রধান আসামি আমিনীকে ছাড়াতে ‘উগ্রপন্থীরা’ তৎপর কালিগঞ্জে গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক

কন্যাশিশু জন্ম হওয়ায় পানির ট্যাংকে ডুবিয়ে হত্যা, বাবা গ্রেফতার

রিপোর্টার: / ৩৮২ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫

আন্তর্জাতিক ডেস্ক: দুই মাস বয়সি এক কন্যাশিশুকে হত্যার অভিযোগ উঠেছে তার বাবা-মায়ের বিরুদ্ধে। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মিয়ানওয়ালির হারনোলি এলাকায় এ নৃশংস ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) এ তথ্য জানায় পুলিশ।

পুলিশ কর্মকর্তারা বলেন, মাত্র দুই মাস আগে জন্ম নেওয়া পালওয়াশা নামের শিশুটিকে হত্যা করা করে তার মা-বাবা।   আরেকটি মেয়ে সন্তান জন্ম নেওয়ায় বাবা-মা অসন্তুষ্ট থাকায় তাকে হত্যা করা হয়েছে।

পুলিশি তদন্ত অনুযায়ী, দম্পতি শিশুটিকে বাড়ির পানির ট্যাংকে ডুবিয়ে হত্যা করেছে বলে অভিযোগ। পরে পুলিশ শিশুটির বাবাকে গ্রেফতার করে।

রাষ্ট্রীয় পক্ষ থেকে বাবা-মায়ের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। এতে হারনোলি থানা পুলিশের এএসআই সৈয়দ আনোয়ার অভিযোগকারী হিসেবে নাম উল্লেখ করেছেন। শিশুটির মা পলাতক থাকায় তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।

 

পুলিশ জানায়, বাবা শাহজাদ জিজ্ঞাসাবাদে অপরাধ স্বীকার করেছেন। তিনি জানান, স্ত্রী’র প্ররোচনায় তিনি এই কাজ করেছেন।

শাহজাদ আরও বলেন, তিনি ‘ছেলে সন্তানের আশা করেছিলেন’ এবং আরেকটি মেয়ে সন্তান চাননি।

পুলিশ কর্মকর্তারা এই ঘটনাকে ‘অত্যন্ত নৃশংস’ বলে মন্তব্য করেছেন এবং তদন্ত ‘সম্পূর্ণ গুরুত্ব দিয়ে’ করা হবে বলেও আশ্বস্ত করেন।

তারা আরও জানান, চিকিৎসা-আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে শিশুটির মরদেহ পোস্টমর্টেমের জন্য পাঠানো হয়েছে।

সূত্র: জিও নিউজ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ