• আজ- বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
সর্বশেষ
সাতক্ষীরা ডি.বি ইউনাইটেড হাই স্কুলে মেধাবৃত্তি পেল তিন শিক্ষার্থী পারুলিয়া ইউনিয়নকে একটি আদর্শ ও দুর্নীতিমুক্ত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান নজরুল ইসলাম সাতক্ষীরায় আনন্দ এনজিও’র ৫ হাজার সদস্যের ২০ লক্ষ টাকা আত্মসাত সাতক্ষীরা দেড়দশক ধরে মূর্তিমান আতঙ্ক ছিল শওকত-পটল কালিগঞ্জে দিনে-দুপুরে মহাসড়কে সাংবাদিকের ওপর হামলা: বাইক, টাকা ও মোবাইল ছিনতাই আশাশুনিতে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু কালিগঞ্জে এক ওয়ার্ডে মা-ছেলেসহ মেম্বার পদপ্রার্থী ১০: বিভ্রান্তিতে ভোটাররা আশাশুনিতে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে বলাৎকারের অভিযোগ: গ্রেফতার দেবহাটার শামীম হত্যাকারীরা ধরাছোঁয়ার বাইরে: প্রধান আসামি আমিনীকে ছাড়াতে ‘উগ্রপন্থীরা’ তৎপর কালিগঞ্জে গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক

আশাশুনিতে এমপি প্রার্থী রবিউল বাশারের নির্বাচনী গণসংযোগ

রিপোর্টার: / ১২৬ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ-আশাশুনি) আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী, কেন্দ্রীয় শুরা সদস্য হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার আশাশুনি উপজেলায় দিনব্যাপী নির্বাচনীয় গণসংযোগ করেছেন।
শুক্রবার (৫ ডিসেম্বর) সকাল ১০টায় উপজেলার বুধহাটা ইউনিয়নের সর্ববৃহৎ মৎস্য সেট মহেশ্বরকাটিতে তিনি এ গণসংযোগ করেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা কর্মপরিষদ সদস্য এ্যাডঃ আব্দুস সোবহান মুকুল, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি ও শোভনালী ইউপি চেয়ারম্যান মাওঃ আবু বক্কার সিদ্দিক, সেক্রেটারি প্রফেসর আব্দুল গফফার, উপজেলা নায়েবে আমির মাওঃ নুরুল আবছার মুরতাজা, নায়েবে আমীর মাওঃ মোশারফ হোসেন, বুধহাটা ইউনিয়ন আমির মাওঃ আব্দুল ওয়াদুদ, বুধহাটা ইউপি চেয়ারম্যান প্রার্থী এ্যাড. শহিদুল ইসলাম প্রমুখ।
পরে বিকাল ৪টায় আশাশুনি আল-আমিন ট্রাস্ট মিলনায়তনে উপজেলা ওলামা বিভাগ আয়োজিত উলামা সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা সভাপতি মাওঃ মোশারফ হোসেন এর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এমপি প্রার্থী হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারী মাওঃ আজিজুর রহমান।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা কর্মপরিষদ সদস্য এ্যাডঃ আব্দুস সোবহান মুকুল, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি ও শোভনালী ইউপি চেয়ারম্যান চেয়ারম্যান মাওঃ আবু বক্কার সিদ্দিক, উপজেলা নায়েবে আমির মাওঃ নুরুল আবছার মুরতাজা প্রমুখ। সন্ধ্যা ৬টায় হাড়িভাঙ্গা বাজারে এক নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন আমীর হাফেজ আব্দুল্লাহর সভাপতিত্বে ও সেক্রেটারি মাওঃ আব্দুল হাই এর সঞ্চালনায় পথসভায় বক্তব্য রাখেন প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এমপি প্রার্থী হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারী মাওঃ আজিজুর রহমান। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা কর্মপরিষদ সদস্য এ্যাডঃ আব্দুস সোবহান মুকুল, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি ও শোভনালী ইউপি চেয়ারম্যান চেয়ারম্যান মাওঃ আবু বক্কার সিদ্দিক, উপজেলা
আমির আবু মুছা তারিকুজ্জামান তুষার, সেক্রেটারি মাওলানা আনওয়ারুল হক, অফিস সেক্রেটারি মাওঃ রুহুল কুদ্দুস, কর্ম পরিযদ সদস্য এবিএম আলমগীর পিন্টু, মেম্বার সিরাজুল ইসলাম, মাছুম বিল্লাহ খাঁন প্রমুখ।
পথসভা শেষে প্রধান অতিথি হাড়িভাঙ্গা বাজারে দাঁড়িপাল্লা প্রতীকের নির্বাচনী অফিস উদ্বোধন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ