• আজ- বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন
সর্বশেষ
সাতক্ষীরা ডি.বি ইউনাইটেড হাই স্কুলে মেধাবৃত্তি পেল তিন শিক্ষার্থী পারুলিয়া ইউনিয়নকে একটি আদর্শ ও দুর্নীতিমুক্ত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান নজরুল ইসলাম সাতক্ষীরায় আনন্দ এনজিও’র ৫ হাজার সদস্যের ২০ লক্ষ টাকা আত্মসাত সাতক্ষীরা দেড়দশক ধরে মূর্তিমান আতঙ্ক ছিল শওকত-পটল কালিগঞ্জে দিনে-দুপুরে মহাসড়কে সাংবাদিকের ওপর হামলা: বাইক, টাকা ও মোবাইল ছিনতাই আশাশুনিতে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু কালিগঞ্জে এক ওয়ার্ডে মা-ছেলেসহ মেম্বার পদপ্রার্থী ১০: বিভ্রান্তিতে ভোটাররা আশাশুনিতে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে বলাৎকারের অভিযোগ: গ্রেফতার দেবহাটার শামীম হত্যাকারীরা ধরাছোঁয়ার বাইরে: প্রধান আসামি আমিনীকে ছাড়াতে ‘উগ্রপন্থীরা’ তৎপর কালিগঞ্জে গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক

ইউক্রেনের টার্গেটে চেচনিয়া, কাদিরভের হুঁশিয়ারি

রিপোর্টার: / ১১৩ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫

আন্তর্জাতিক ডেস্ক: চেচনিয়ার রাজধানী গ্রোজনিতে ইউক্রেনের ড্রোন হামলার পর প্রতিশোধের ঘোষণা দিয়েছেন চেচেন প্রেসিডেন্ট রমজান কাদিরভ। পাল্টা জবাব হিসাবে আগামী এক সপ্তাহের মধ্যে ইউক্রেনে সামরিক স্থাপনাগুলোতে প্রতিশোধমূলক হামলা চালানো হবে বলে জানান তিনি।

শনিবার (৬ ডিসেম্বর) তাসের প্রতিবেদনে বলা হয়— শুক্রবার নিজের টেলিগ্রাম পোস্টে কাদিরভ বলেন, শনিবার থেকে পরবর্তী এক সপ্তাহজুড়ে ইউক্রেনের নব্য-নাৎসিরা আমাদের কঠোর জবাব অনুভব করবে।

 

কাদিরত আরও বলেন, গ্রোজনি শহরের কেন্দ্রস্থলে বহুতল ভবনে হামলা চালানো সামরিক কৌশলের দিক থেকে একেবারেই অর্থহীন। তাদের মতো কাপুরুষের মতো আমরা বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলা করব না। আমাদের আক্রমণ হবে ইউক্রেনের নব্য নাৎসিদের সামরিক ও সন্ত্রাসী অবকাঠামোর ওপর।

এর আগে গত ৫ নভেম্বর ইউক্রেনের একটি ড্রোন চেচনিয়ার প্রশাসনিক কেন্দ্র গ্রোজনির গ্রোজনি সিটি কমপ্লেক্সের একটি বহুতল ভবনে আঘাত হানে। এতে ভবনটির সম্মুখভাগ ক্ষতিগ্রস্ত হয়। তবে ওই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ