• আজ- বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
সর্বশেষ
সাতক্ষীরা ডি.বি ইউনাইটেড হাই স্কুলে মেধাবৃত্তি পেল তিন শিক্ষার্থী পারুলিয়া ইউনিয়নকে একটি আদর্শ ও দুর্নীতিমুক্ত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান নজরুল ইসলাম সাতক্ষীরায় আনন্দ এনজিও’র ৫ হাজার সদস্যের ২০ লক্ষ টাকা আত্মসাত সাতক্ষীরা দেড়দশক ধরে মূর্তিমান আতঙ্ক ছিল শওকত-পটল কালিগঞ্জে দিনে-দুপুরে মহাসড়কে সাংবাদিকের ওপর হামলা: বাইক, টাকা ও মোবাইল ছিনতাই আশাশুনিতে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু কালিগঞ্জে এক ওয়ার্ডে মা-ছেলেসহ মেম্বার পদপ্রার্থী ১০: বিভ্রান্তিতে ভোটাররা আশাশুনিতে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে বলাৎকারের অভিযোগ: গ্রেফতার দেবহাটার শামীম হত্যাকারীরা ধরাছোঁয়ার বাইরে: প্রধান আসামি আমিনীকে ছাড়াতে ‘উগ্রপন্থীরা’ তৎপর কালিগঞ্জে গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক

জরুরি অবতরণের সময় বিধ্বস্ত বিমান, নিহত ৭

রিপোর্টার: / ১৩১ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫

আন্তর্জাতিক ডেস্ক: মেক্সিকোর মধ্যাঞ্চলে জরুরি অবতরণের চেষ্টা করার সময় একটি ছোট বেসরকারি বিমান বিধ্বস্ত হয়। এতে অন্তত সাতজন নিহত হয়েছেন। খবর সামা টিভির।

স্থানীয় কর্তৃপক্ষ জানায়, বিমানটিতে আটজন যাত্রী ও দুইজন ক্রু সদস্য ছিলেন। এটি প্রশান্ত মহাসাগরীয় উপকূলীয় শহর আকাপুলকো থেকে উড্ডয়ন করে মাঝপথে যান্ত্রিক সমস্যায় পড়ে।

কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, পাইলট একটি ফুটবল মাঠে জরুরি অবতরণের চেষ্টা করেন। তবে অবতরণের সময় বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে পথচ্যুত হয়ে একটি গুদামঘরে আঘাত হানে। এতে সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়।

 

দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত জরুরি সেবা সংস্থাগুলো ঘটনাস্থলে পৌঁছায়, তবে কয়েকজন যাত্রীকে আর বাঁচানো সম্ভব হয়নি।

বিমানটি দ্রুত নিচে নেমে আসার মুহূর্ত দেখানো দুর্ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

এদিকে কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনার প্রকৃত কারণ নির্ধারণ এবং বিমানে থাকা ব্যক্তিদের পরিচয় নিশ্চিত করতে তদন্ত শুরু করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ