• আজ- রবিবার, ২১ জুন ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন

সাতক্ষীরা-৪ আসন থেকে বাবা ও ছেলের মনোনয়নপত্র জমা

রিপোর্টার: / ১৫৯ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসন থেকে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে দুটি ভিন্ন রাজনৈতিক দল থেকে বাবা ও ছেলে মনোনয়নপত্র জমা দিয়েছেন। সোমবার বিকালে সাতক্ষীরার জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উক্ত মনোনয়নপত্র জমা দেয়া হয়।

মনোনয়নপত্র জমা দেওয়া প্রার্থীরা হলেন, ওই আসনের সাবেক সংসদ সদস্য ও গণঅধিকার পরিষদের মনোনীত প্রার্থী এইচ.এম গোলাম রেজা ও তার ছেলে জাতীয় পার্টি (রুহুল আমিন হাওলাদার) গ্রুপের মনোনীত প্রার্থী হোসাইন মোহাম্মদ মায়াজ।


সোমবার বিকাল ৩টার দিকে হোসাইন মোহাম্মদ মায়াজ নিজেই জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে তার মনোনয়নপত্র জমা দেন। একই সময়ে গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা তাদের দলীয় প্রার্থী এইচ.এম গোলাম রেজার পক্ষে মনোনয়নপত্র জমা দেন।

সাতক্ষীরা জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মিজ আফরোজা আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ