• আজ- বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন
সর্বশেষ
সাতক্ষীরা ডি.বি ইউনাইটেড হাই স্কুলে মেধাবৃত্তি পেল তিন শিক্ষার্থী পারুলিয়া ইউনিয়নকে একটি আদর্শ ও দুর্নীতিমুক্ত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান নজরুল ইসলাম সাতক্ষীরায় আনন্দ এনজিও’র ৫ হাজার সদস্যের ২০ লক্ষ টাকা আত্মসাত সাতক্ষীরা দেড়দশক ধরে মূর্তিমান আতঙ্ক ছিল শওকত-পটল কালিগঞ্জে দিনে-দুপুরে মহাসড়কে সাংবাদিকের ওপর হামলা: বাইক, টাকা ও মোবাইল ছিনতাই আশাশুনিতে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু কালিগঞ্জে এক ওয়ার্ডে মা-ছেলেসহ মেম্বার পদপ্রার্থী ১০: বিভ্রান্তিতে ভোটাররা আশাশুনিতে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে বলাৎকারের অভিযোগ: গ্রেফতার দেবহাটার শামীম হত্যাকারীরা ধরাছোঁয়ার বাইরে: প্রধান আসামি আমিনীকে ছাড়াতে ‘উগ্রপন্থীরা’ তৎপর কালিগঞ্জে গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক

জাপান সাগরে একাধিক ক্ষেপণাস্ত্র ছুঁড়ল উত্তর কোরিয়া

রিপোর্টার: / ১৬৫ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ৪ জানুয়ারি, ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক: জাপানের ইকোনোমিক সমুদ্রসীমায় দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে উত্তর কোরিয়া। এই ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছে টোকিও। খবর রাশিয়ান নিউজ এজেন্সি তাস’র 

সরকারি সূত্রের বরাতে জাপানের সংবাদ সংস্থা কিয়োদা জানিয়েছে, উত্তর কোরিয়া সম্ভবত এই ক্ষেপণাস্ত্র দুটি ছুঁড়েছে। যা গিয়ে পড়েছে জাপান নিয়ন্ত্রিত সমুদ্রে।

ক্ষেপণাস্ত্রের বিষয়টি জানিয়েছে দক্ষিণ কোরিয়াও। দেশটির জয়েন্ট চিফ অফ স্টাফ জানিয়েছে, উত্তর কোরিয়া একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে। তবে জাপান বলছে দুটি।

জাপানি সরকারি সূত্র অনুযায়ী, ক্ষেপণাস্ত্রগুলো জাপানের একচেটিয়া অর্থনৈতিক অঞ্চলের বাইরে পড়েছে। কোনো ক্ষয়ক্ষতি এখনও জানা যায়নি।

এই ঘটনার পর জাপানের উপকূলরক্ষী বাহিনী এই অঞ্চলে জাহাজ চলাচলের সময় সম্ভাব্য ক্ষেপণাস্ত্রের অংশ থেকে সাবধান থাকার পরামর্শ দিয়েছে। তবে এখন পর্যন্ত ক্ষেপণাস্ত্র পরীক্ষা বা হামলার বিষয়ে কিছু জানায়নি কিম জং উনের উত্তর কোরিয়া।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ