• আজ- রবিবার, ২১ জুন ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন

আন্তর্জাতিক বাণিজ্যে ভোমরা স্থলবন্দর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে- প্রথম কাস্টমস কমিশনার মুশফিকুর রহমান

রিপোর্টার: / ১১১ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর কাস্টমস হাউজের প্রথম কমিশনার মোঃ মুশফিকুর রহমান বলেছেন, ভোমরা স্থলবন্দর আগামীতে আন্তর্জাতিক বাণিজ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। স্বচ্ছতার সাথে আমদানি রপ্তানি কার্যক্রমের মাধ্যমে ভোমরা বন্দর জাতীয় অর্থনীতিতে অবদান রাখবে।

১৯৯৬ সালে প্রতিষ্ঠিত ভোমরা শুল্ক স্টেশন দীর্ঘ ৩০ বছর পর কাস্টমস হাউসে রুপান্ত্ররিত হল। ভোমরা কাস্টমস হাউজে কর্ম দিবসের প্রথম দিনে রবিবার বিকালে কমিশনার এবং আমদানি ও রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের সাথে ফুলেল শুভেচ্ছা ও মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

এসময় আমদানি ও রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ ভোমরা স্থল বন্দরের আমদানি রপ্তানি বাণিজ্যে বিভিন্ন প্রতিবন্ধকতা ও ভারতীয় ফল আমদানির ক্ষেত্রে বৈষম্যসহ বিভিন্ন বিষয়ে কমিশনার কমিশনারের দৃষ্টি আকর্ষণ করেন।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, আমদানি ও রপ্তানিকারক অ্যাসোসিনের সভাপতি রামকৃষ্ণ চক্রবর্তী, সাধারণ সম্পাদক অহিদুল ইসলাম, কাস্টমস বিষয়ক সম্পাদক জাকির হোসেন মন্টু, প্রচার সম্পাদক আনারুল ইসলাম আনার, বাণিজ্য বিষয়ক সম্পাদক কিনু বিশ্বাস, ক্রীড়া ও সাহিত্য সম্পাদক পংকজ দত্তসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এদিকে, ভোমরা কাস্টমস হাউজের আনুষ্ঠানিক যাত্রা শুরু হওয়ায় ব্যবসায়িক নেতৃবৃন্দ অন্তবর্তী সরকার ও জাতীয় রাজস্ব বোর্ডকে ধন্যবাদ জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ