• আজ- বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন
সর্বশেষ
সাতক্ষীরা ডি.বি ইউনাইটেড হাই স্কুলে মেধাবৃত্তি পেল তিন শিক্ষার্থী পারুলিয়া ইউনিয়নকে একটি আদর্শ ও দুর্নীতিমুক্ত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান নজরুল ইসলাম সাতক্ষীরায় আনন্দ এনজিও’র ৫ হাজার সদস্যের ২০ লক্ষ টাকা আত্মসাত সাতক্ষীরা দেড়দশক ধরে মূর্তিমান আতঙ্ক ছিল শওকত-পটল কালিগঞ্জে দিনে-দুপুরে মহাসড়কে সাংবাদিকের ওপর হামলা: বাইক, টাকা ও মোবাইল ছিনতাই আশাশুনিতে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু কালিগঞ্জে এক ওয়ার্ডে মা-ছেলেসহ মেম্বার পদপ্রার্থী ১০: বিভ্রান্তিতে ভোটাররা আশাশুনিতে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে বলাৎকারের অভিযোগ: গ্রেফতার দেবহাটার শামীম হত্যাকারীরা ধরাছোঁয়ার বাইরে: প্রধান আসামি আমিনীকে ছাড়াতে ‘উগ্রপন্থীরা’ তৎপর কালিগঞ্জে গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক

রাশিয়ার সাবেক প্রেসিডেন্টের হুমকিতে যে প্রতিক্রিয়া জার্মানির

রিপোর্টার: / ১০১ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক: জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎসকে অপহরণ করা হতে পারে, রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভের এমন বক্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে জার্মানি। এসব মন্তব্যকে অগ্রহণযোগ্য ও হুমকিস্বরূপ বলে অভিহিত করেছে দেশটি।

বার্লিনে এক সংবাদ ব্রিফিংয়ে সরকারের মুখপাত্র সেবাস্টিয়ান হিল বলেন, “আপনারা যেমনটা অনুমান করতে পারেন, আমরা এসব বক্তব্য সম্পর্কে অবগত আছি এবং ফেডারেল সরকার এ ধরনের সব বক্তব্য ও হুমকির তীব্র নিন্দা জানাচ্ছে।”

তিনি জোর দিয়ে বলেন, চ্যান্সেলর সম্পূর্ণ নিরাপদ এবং পর্যাপ্ত সুরক্ষার মধ্যে রয়েছেন।

রোববার রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ বলেন, ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক অভিযানের মতো বিদেশি নেতাদের বিরুদ্ধে অপহরণমূলক অভিযান কল্পনা করা যেতে পারে। এ ক্ষেত্রে তিনি সরাসরি ফ্রেডরিখ মের্ৎসের নাম উল্লেখ করেন।

রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসের উদ্ধৃতি অনুযায়ী, মেদভেদেভ মার্জকে অপহরণের সম্ভাবনাকে এই ঘটনাপ্রবাহের আরেকটি দিক বলেও বর্ণনা করেন। একই সঙ্গে তিনি দাবি করেন, মের্ৎসের বিরুদ্ধে মামলা করা হলে তা কোনো ক্ষতির কারণ হবে না।

বর্তমানে রাশিয়ার নিরাপত্তা পরিষদের উপ-চেয়ারম্যানের দায়িত্বে থাকা মেদভেদেভ আরও বলেন, জার্মানিতেই মার্জের বিরুদ্ধে মামলা করার মতো ভিত্তি রয়েছে এবং নাগরিকরা (মের্ৎসের জন্য) অকারণে ভুগছেন।

শনিবার মার্কিন ডেল্টা ফোর্স কারাকাসে অভিযান চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে অপহরণ করে। এ সময় কারাকাসে ২০০ জনেরও বেশি মার্কিন সেনা উপস্থিত ছিল বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ