• আজ- রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
সর্বশেষ
ইরানে স্থল অভিযান হবে ‘আত্মঘাতী মিশন’: ট্রাম্পের উপদেষ্টা গাজায় ইসরাইলি হামলায় আল জাজিরার ক্যামেরাপারসনসহ নিহত ৬ লিবিয়া উপকূলে ভেসে এলো নারীসহ ১৫ অভিবাসীর লাশ ইরান হরমুজ বন্ধ করার পর লেবাননে হামলা বন্ধের নির্দেশ ইসরাইলের কালিগঞ্জে ইয়াবা ও মোটর সাইকেলসহ ২ মাদক কারবারিকে পুলিশে সোপর্দ সাতক্ষীরার ভালুকা-চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন বাবলু ধুলিহরে শতবর্ষী বৃদ্ধার বয়স্ক ভাতার ছয়শত টাকায় অনাহারে-অর্ধাহারে চলছে জীবনের চাকা আশাশুনিতে পুলিশের অভিযানে নকল দুধ তৈরি করার মেডিসিনসহ ট্রাক জব্দ শ্যামনগরে নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে জেলে নিহত কালিগঞ্জে বিএনপি অফিসের সামনে থেকে ককটেল উদ্ধার

সাতক্ষীরা জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত

রিপোর্টার: / ৮১ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ১১ জানুয়ারি, ২০২৬

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়াজনে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মিজ আফরোজা আক্তার সভায় সভাপতিত্ব করেন।

সভায় আগামী সংসদ নির্বাচনে ভোটের পরিবেশ সুন্দর করা, ভোটকেন্দ্রে যাতায়াতের সুব্যবস্থা থাকা, নির্বাচনী আচরণবিধি মেনে চলা, শহরের যানজট নিরসনে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ, অবৈধ ইজিবাইক বন্ধে ব্যবস্থা গ্রহণ, মাদকবিরোধী অভিযান, আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতকরণসহ জনগুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সভায় বাংলাদেশ সেনাবাহিনীর ৩৭ বীরের অধিনায়ক, অতিরিক্ত পুলিশ সুপার রাজু আহমেদ , জেলা নির্বাচন অফিসার মাসুদুর রহমান, সিভিল সার্জনের প্রতিনিধি, বিভিন্ন দপ্তরের নির্বাহী প্রকৌশলীগণ, জেলা বিএনপির আহবায়ক রহমতুল্লাহ পলাশ, সদস্য সচিব আবু জাহিদ ডাব্লু, জেলা জামায়াতের আমীর শহিদুল ইসলাম মুকুল, সেক্রেটারি আব্দুল আজিজ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমম্বয়ক আরাফাত হোসেন, সরকারি কলেজের অধ্যক্ষ, প্রেসক্লাবের সভাপতি আবুল কাসেম প্রমুখ বক্তব্য রাখেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ