• আজ- শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন
সর্বশেষ
সাতক্ষীরায় জামায়াত নেতার ছেলের তিন বছর ঘনিষ্ট প্রেমের সম্পর্ক: আজ বিয়ের পিড়িতে বসছেন অন্য মেয়ের সাথে আশাশুনিতে শিক্ষিকার যোগদানের সাড়ে ৩ বছরে অধিকাংশ সময় ছুটি আর অনুপস্থিত: বেতন তুলেছেন ষোলআনা কালিগঞ্জে ইনকিলাবের ৪০তম বর্ষপূর্তি উৎযাপন জমিজমা বিরোধে হামলা: ভয়ভীতি ও মামলার অভিযোগ সাতক্ষীরায় হাজিরা দিয়ে ফেরার পথে আদালত চত্বরে হামলা খুলনায় গৃহকর্মীকে নির্যাতনের ঘটনায় মামলা, পুলিশ দম্পতি গ্রেপ্তার জীবিত বাবাকে ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলা নিয়ে মুখ খুললেন জামায়াত এমপি ভোজিনিয়ার খেলা এবার সরাসরি দেখবেন তার মা খালি পায়ে খেলা সেই ছেলেই এখন মেক্সিকোর বিশ্বকাপ নায়ক যেসব দেশে আটকে আছে ইরানের ১০ হাজার কোটি ডলার

জাতীয় নির্বাচন সামনে রেখে সাতক্ষীরাসহ দুদকের দেশব্যাপী দুর্নীতিবিরোধী প্রচারণা

রিপোর্টার: / ৯৮ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬

শাহিন বিশ্বাস, পাটকেলঘাটা (তালা, সাতক্ষীরা) প্রতিনিধি: আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ২০২৬কে সামনে রেখে দুর্নীতিমুক্ত সমাজ ও স্বচ্ছ রাজনীতির প্রত্যয়ে দেশব্যাপী সচেতনতামূলক প্রচারণা শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ভোটারদের মধ্যে নৈতিকতা ও দায়িত্ববোধ জাগ্রত করতেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

“দুর্নীতির বিরুদ্ধে হোক তারুণ্যের প্রথম ভোট”, “দেশকে ভালোবাসুন, নির্বাচনে দুর্নীতিবাজদের বয়কট করুন” এবং “সৎ ও যোগ্য প্রার্থী নির্বাচিত করি, সুরক্ষিত ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ি”— সাতক্ষীরা জেলার সহ বিভিন্ন উপজেলার গুরুত্বপূর্ণ স্থানের মোড় গুলোতে বিল বোড দেখা গেছে। এমন বিলবোর্ড এখন দেশের প্রতিটি জেলা ও উপজেলার গুরুত্বপূর্ণ মোড়ে শোভা পাচ্ছে।

দুদকের এই প্রচারণার মূল লক্ষ্য হলো সব শ্রেণি-পেশার ভোটারদের, বিশেষ করে তরুণ ভোটারদের সৎ, যোগ্য ও দুর্নীতিমুক্ত প্রার্থী নির্বাচনে উৎসাহিত করা। একই সঙ্গে দুর্নীতিবাজ প্রার্থীদের বর্জনের আহ্বান জানিয়ে একটি নিরাপদ ও জবাবদিহিমূলক রাষ্ট্র গঠনে জনগণকে সক্রিয় ভূমিকা রাখার বার্তা দেওয়া হচ্ছে।

সুশাসন প্রতিষ্ঠা ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে দুদকের এই দেশব্যাপী প্রচারাভিযান ইতোমধ্যে সর্বমহলে প্রশংসা কুড়িয়েছে এবং সাধারণ মানুষের মধ্যে প্রতিবাদী ও সচেতন মনোভাব তৈরি করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ