• আজ- বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
সর্বশেষ
জেলার ৪টি আসনে প্রার্থী ২০, কেন্দ্র ৬০৯, ঝুঁকিপূর্ণ ১৭৯, ভোটার ১৮,৩২,৫৮৯, নিরাপত্তায় ১৪ বিচারকসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা দেবহাটায় দলীয় অফিসে পুলিশের গোপন মিটিং: এএসআই প্রত্যাহার! ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে কালিগঞ্জে উৎসবের আমেজ, হাটবাজারে মানুষের ঢল দৈনিক অপরাধ বার্তাসহ বিভিন্ন মিডিয়ায় সংবাদ প্রকাশ: অবশেষে একজনের কার্ড বাতিল করলো সাতক্ষীরা জেলা প্রশাসন সাতক্ষীরায় নির্বাচনী আইন ভাঙলেই স্পটে ৭ বছর কারাদন্ড সাতক্ষীরায় সেনাবাহিনীর অভিযানে অস্ত্র, ককটেল ও মাদকসহ আটক-১ নির্বাচনী সরঞ্জাম যাচ্ছে সাতক্ষীরার কেন্দ্রেগুলোতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: গোয়েন্দা প্রতিবেদনে বিএনপি এগিয়ে ৫০ লাখ টাকাসহ বিমানবন্দর থেকে ঠাকুরগাঁও জেলা জামায়াত আমির আটক পররাষ্ট্র ক্যাডারে প্রথম হয়েও গেজেটে নেই ছেলের নাম, কৃষকের কান্না থামছে না…

কলম্বিয়ার প্রেসিডেন্টকে হত্যাচেষ্টা, বাঁচলেন যেভাবে

রিপোর্টার: / ১৭ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক: দুই মেয়েকে সঙ্গে নিয়ে ভ্রমণের সময় হত্যাচেষ্টার হুমকিতে পড়েছিলেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো। আশঙ্কা ছিল, তার হেলিকপ্টারটি গুলি করে ধংস করা হবে। এই কারণে তিনি মন্ত্রিসভার বৈঠকেও ঠিক সময়ে পৌঁছাতে পারেননি।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) পেত্রো বলেন, আগের দিন কলম্বিয়ার ক্যারিবীয় উপকূলে একটি নির্ধারিত গন্তব্যে তার হেলিকপ্টার অবতরণ করতে পারেনি। তিনি বলেছেন, অজ্ঞাত ব্যক্তিরা ‘গুলিবর্ষণ করবে’ বলে খবর ছিল।

দেশটির সরকারি সম্প্রচারমাধ্যম রেডিও নাসিওনাল দে কলম্বিয়াকে পেত্রো বলেন, গত রাতে আমি অবতরণ করতে পারিনি। কারণ আমাকে জানানো হয়েছিল, আমি আমার মেয়েদের সঙ্গে যে হেলিকপ্টারে ছিলাম। সেটিতে গুলি চালানো হবে। যেখানে নামার কথা ছিল, সেখানে তারা আলো পর্যন্ত জ্বালায়নি।

কয়েক মাস ধরেই তিনি সতর্ক করে আসছিলেন মাদক পাচারকারীরা তাকে লক্ষ্য করে ষড়যন্ত্র করছে। উত্তরাঞ্চলের কর্দোবা বিভাগে মন্ত্রিসভার বৈঠকে বক্তব্য দিতে গিয়ে পরে তিনি বলেন, নিরাপত্তা হুমকির কারণে তাকে ভ্রমণ পরিকল্পনায় বড় পরিবর্তন আনতে হয়েছে।

কিভাবে এই সংকট থেকে কাটালেন, সেটি পরে জানিয়েছেন পেদ্রো। তিনি বলেন, তাকে বহনকরা হেলিকপ্টারটি কয়েক ঘণ্টা এগিয়ে সমুদ্রের দিকে অবস্থান নেয়। পরে কলম্বিয়ান নৌবাহিনীর সহায়তায় অন্য একটি স্থানে অবতরণ করে। এরপর তার নিরাপত্তা পরিকল্পনা ও ভ্রমণপথ পরিবর্তন করা হয়।

রেডিও নাসিওনাল দে কলম্বিয়ার প্রতিবেদনে বলা হয়, রাষ্ট্রপ্রধান জানিয়েছেন এসব ঘটনা তাকে স্থায়ী সতর্ক অবস্থায় রেখেছে। তার দাবি, গত বছরের অক্টোবর থেকে তার বিরুদ্ধে এ ধরনের তৎপরতা চলছে। ২০২৪ সালেও পেত্রো তার বিরুদ্ধে আরেকটি হত্যাচেষ্টার অভিযোগ করেছিলেন।

কারণ হিসেবে কলম্বিয়ার প্রেসিডেন্টের দাবি, ২০২২ সালের আগস্টে দায়িত্ব নেওয়ার পর থেকেই একটি মাদক পাচারকারী চক্র তাকে লক্ষ্যবস্তু বানিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ