• আজ- শনিবার, ১৩ জুন ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন
সর্বশেষ
আশাশুনির মহেশ্বরকাটি মৎস্য সেটে ব্যবসায়ীর টাকা লোপাট দেবহাটা ও আশাশুনির শীর্ষ সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন সাতক্ষীরার জাহানাবাজে ঘোড়দৌড় দেখতে গিয়ে মোটরসাইকেল চুরি কালিগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল প্রশাসনের কঠোর ভূমিকা দাবি ট্রান্সফরমার চুরির ১৫ মাস পরও বিদ্যুৎহীন স্কুল দাবদাহে কষ্টে শিক্ষার্থীরা: জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উত্থাপন করেছেন অর্থমন্ত্রী বিশ্বকাপের পর্দা উঠছে আজ, উদ্বোধনী ম্যাচে লড়বে মেক্সিকো-দ. আফ্রিকা ওমান উপসাগরে তেলবাহী জাহাজে হামলা, মার্কিন কূটনীতিককে তলব ভারতের হরমুজে দুই জাহাজে ইরানের হামলা সুন্দরবনের উপকূলে নদীপথে বিএসএফ’র পুশইন চেষ্টা: রুখে দিল বিজিবি

চুয়াডাঙ্গার দর্শনা কেরুজ চিনিকলে ৩ হাজার ৫৬৫ মেট্টিকটন চিনি উৎপাদনে সক্ষম

রিপোর্টার: / ৭১ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬

চুয়াডাঙ্গা প্রতিনিধি: শিল্প নগরী চুয়াডাঙ্গার দর্শনা কেরু চিনিকলের ২০২৫-২৬ অর্থবছরের আখ মাড়াই মৌসুম শেষ হয়েছে। চলতি মৌসুমে মিলটি মোট ৩ হাজার ৫৬৫ মেট্রিক টন চিনি উৎপাদন করেছে। রোববার মিলের ব্যবস্থাপনা পরিচালক রাব্বিক হাসান এ তথ্য জানান।

তিনি বলেন, গত ৭ ফেব্রুয়ারি সকাল ১০টায় দোয়া মাহফিলের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে আখ মাড়াই কার্যক্রম সমাপ্ত করা হয়। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন কেরু চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক রাব্বিক হাসান, ফ্যাক্টরি মহাব্যবস্থাপক সুমন কুমার সাহাসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা। দোয়া পরিচালনা করেন কেরু জামে মসজিদের পেশ ইমাম শামছুজ্জোহা আজাদী। গত ৫ ডিসেম্বর ২০২৫ তারিখে ২০২৫-২৬ মাড়াই মৌসুমের কার্যক্রম শুরু হয়। টানা ৬৩ দিন মাড়াই কার্যক্রম চালিয়ে মৌসুমের সমাপ্তি ঘটে।

মিল কর্তৃপক্ষ জানায়, এ মৌসুমে ৬৮ কার্যদিবসে ৭৬ হাজার মেট্রিক টন আখ মাড়াই করে ৫.৬০ শতাংশ রিকভারির ভিত্তিতে ৪ হাজার ২৫৬ মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। তবে বাস্তবে ৬৩ দিনে ৬৫ হাজার ৩৯০ মেট্রিক টন আখ মাড়াই করে ৩ হাজার ৫৬৫ মেট্রিক টন চিনি উৎপাদন সম্ভব হয়েছে। ফলে নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জন করা যায়নি। লক্ষ্যমাত্রা অনুযায়ী মিলটি ৬৭ দিন চালু থাকার কথা থাকলেও নির্ধারিত সময়ের আগেই ৭ ফেব্রুয়ারি আখ মাড়াই কার্যক্রম বন্ধ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ