• আজ- বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
সর্বশেষ
সাতক্ষীরা ডি.বি ইউনাইটেড হাই স্কুলে মেধাবৃত্তি পেল তিন শিক্ষার্থী পারুলিয়া ইউনিয়নকে একটি আদর্শ ও দুর্নীতিমুক্ত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান নজরুল ইসলাম সাতক্ষীরায় আনন্দ এনজিও’র ৫ হাজার সদস্যের ২০ লক্ষ টাকা আত্মসাত সাতক্ষীরা দেড়দশক ধরে মূর্তিমান আতঙ্ক ছিল শওকত-পটল কালিগঞ্জে দিনে-দুপুরে মহাসড়কে সাংবাদিকের ওপর হামলা: বাইক, টাকা ও মোবাইল ছিনতাই আশাশুনিতে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু কালিগঞ্জে এক ওয়ার্ডে মা-ছেলেসহ মেম্বার পদপ্রার্থী ১০: বিভ্রান্তিতে ভোটাররা আশাশুনিতে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে বলাৎকারের অভিযোগ: গ্রেফতার দেবহাটার শামীম হত্যাকারীরা ধরাছোঁয়ার বাইরে: প্রধান আসামি আমিনীকে ছাড়াতে ‘উগ্রপন্থীরা’ তৎপর কালিগঞ্জে গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক

বাগদাদ এয়ারপোর্ট বন্ধ করল ইরাক

রিপোর্টার: / ৯০ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্র‌াচ্যে উত্তেজনার মাঝে কয়েক ঘণ্টার জন্য বন্ধ রাখা হয়েছে বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দর। ইরাকের অন্যতম এই বিমানবন্দরটি বন্ধ হওয়ার পর নানান ধরণের গুঞ্জন ছড়িয়ে পড়েছে। খবর রয়টার্সের

তবে বুধবার (২৫ ফেব্রুয়ারি) দেশটির পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দর প্রযুক্তিগত ত্রুটির কারণে অস্থায়ীভাবে বন্ধ করা হয়েছে। দ্রুতই তা ঠিক করা হবে।

দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইএনএ-কে মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন, বিশেষায়িত প্রযুক্তিগত দলগুলি ইতোমধ্যেই ত্রুটি নির্ণয় এবং মেরামতের কাজ শুরু করেছে।

তিনি বলেন, মেরামত সম্পন্ন হলে এবং চূড়ান্ত প্রযুক্তিগত পরিদর্শন শেষ হলে, বিমানবন্দর আগামী কয়েক ঘণ্টার মধ্যে আবার ফ্লাইট কার্যক্রম শুরু করতে সক্ষম হবে।

মুখপাত্র এসময় সামাজিক মাধ্যমে ছড়ানো দাবিগুলো অস্বীকার করেছেন। বাগদাদ এয়ারপোর্ট বন্ধ হলে স্থানীয় বা আন্তর্জাতিক নিরাপত্তা সম্পর্কিত ইস্যু জড়িয়ে গুজব ছড়ায়। তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত চালু হয়নি বিমানবন্দর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ