• আজ- বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:১২ অপরাহ্ন
সর্বশেষ
সাতক্ষীরা ডি.বি ইউনাইটেড হাই স্কুলে মেধাবৃত্তি পেল তিন শিক্ষার্থী পারুলিয়া ইউনিয়নকে একটি আদর্শ ও দুর্নীতিমুক্ত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান নজরুল ইসলাম সাতক্ষীরায় আনন্দ এনজিও’র ৫ হাজার সদস্যের ২০ লক্ষ টাকা আত্মসাত সাতক্ষীরা দেড়দশক ধরে মূর্তিমান আতঙ্ক ছিল শওকত-পটল কালিগঞ্জে দিনে-দুপুরে মহাসড়কে সাংবাদিকের ওপর হামলা: বাইক, টাকা ও মোবাইল ছিনতাই আশাশুনিতে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু কালিগঞ্জে এক ওয়ার্ডে মা-ছেলেসহ মেম্বার পদপ্রার্থী ১০: বিভ্রান্তিতে ভোটাররা আশাশুনিতে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে বলাৎকারের অভিযোগ: গ্রেফতার দেবহাটার শামীম হত্যাকারীরা ধরাছোঁয়ার বাইরে: প্রধান আসামি আমিনীকে ছাড়াতে ‘উগ্রপন্থীরা’ তৎপর কালিগঞ্জে গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক

ইতিহাসের পাতায় সিকান্দার রাজার নাম

রিপোর্টার: / ৭৯ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬

স্পোর্টস ডেস্ক: নতুন কীর্তি গড়ে ইতিহাসের পাতায় নিজের নাম লিখিয়েছেন জিম্বাবুয়ের সিকান্দার রাজা। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইটের ম্যাচে ভারতের বিপক্ষে বিরল এক দ্বৈত কীর্তি গড়লেন তিনি।

চেন্নাইয়ের মাঠে স্বাগতিকদের বিপক্ষে ১৫ রান করতেই ব্যাট হাতে ৩ হাজার রানের মাইলফলক ছোঁন রাজা। এতে ইতিহাসের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে তিন হাজার রান ও ১০০ উইকেটের মালিক হন তিনি।

 

এদিন ভারতের বিপক্ষে নিজেদের সর্বোচ্চ চেষ্টা করেও জিততে পারেনি জিম্বাবুয়ে। ভারতের দেওয়া ২৫৭ রানের পাহাড়সম রান টপকাতে নেমে নির্ধারিত ওভার শেষে ১৮৪ রানেই থামে রাজাদের ইনিংস। এতে চলমান বিশ্বকাপ থেকেও আনুষ্ঠানিকভাবে বিদায় নেওয়া হয়ে গেছে তাদের।

সিকান্দার রাজার আগে এই কীর্তি গড়া একমাত্র ক্রিকেটার হলেন মালয়েশিয়ার বীরান্দীপ সিং। ১১১ টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলে তিনি ৩১৮০ রান ও ১০৯ উইকেট নিয়েছেন। এদিকে ১৩২ ম্যাচ খেলার পর ১০৪ উইকেট ও ৩০১৬ রান স্পর্শ করেছেন রাজা।

উল্লেখ্য যে, টি-টোয়েন্টি ফরম্যাটে নিজ দেশের হয়ে প্রথম ও বিশ্বের ১৪তম ক্রিকেটার হিসেবে তিন হাজারের বেশি রান করেছেন রাজা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ