• আজ- বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন
সর্বশেষ
সাতক্ষীরা ডি.বি ইউনাইটেড হাই স্কুলে মেধাবৃত্তি পেল তিন শিক্ষার্থী পারুলিয়া ইউনিয়নকে একটি আদর্শ ও দুর্নীতিমুক্ত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান নজরুল ইসলাম সাতক্ষীরায় আনন্দ এনজিও’র ৫ হাজার সদস্যের ২০ লক্ষ টাকা আত্মসাত সাতক্ষীরা দেড়দশক ধরে মূর্তিমান আতঙ্ক ছিল শওকত-পটল কালিগঞ্জে দিনে-দুপুরে মহাসড়কে সাংবাদিকের ওপর হামলা: বাইক, টাকা ও মোবাইল ছিনতাই আশাশুনিতে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু কালিগঞ্জে এক ওয়ার্ডে মা-ছেলেসহ মেম্বার পদপ্রার্থী ১০: বিভ্রান্তিতে ভোটাররা আশাশুনিতে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে বলাৎকারের অভিযোগ: গ্রেফতার দেবহাটার শামীম হত্যাকারীরা ধরাছোঁয়ার বাইরে: প্রধান আসামি আমিনীকে ছাড়াতে ‘উগ্রপন্থীরা’ তৎপর কালিগঞ্জে গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক

মধ্যপ্রাচ্যে মার্কিন ও ইসরাইলের সব সম্পদ এখন আমাদের ‘বৈধ লক্ষ্যবস্তু’

রিপোর্টার: / ৯৩ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক: একজন জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, তারা ইসরাইলকে ‘সামনে যা আসছে তার জন্য প্রস্তুত থাকতে বলছে। তিনি আরও বলেনে, আমাদের প্রতিক্রিয়া মানুষের চোখের সামনে করা হবে এবং এতে কোনো সীমারেখা থাকবে না।

 

শনিবার (২৮ ফ্রেবুয়ারি) আল জাজিরার সঙ্গে কথা বলার সময় তিনি এসব কথা বলেন।

ওই কর্মকর্তা জানান, ‘মধ্যপ্রাচ্যে সমস্ত আমেরিকান এবং ইসরাইলি সম্পদ এবং স্বার্থ সংশ্লিষ্ট বিষয় আমাদের বৈধ লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে।

 

‘যুক্তরাষ্ট্র ও ইসরাইলের এই আগ্রাসনের পরে কোনো লাল রেখা নেই, যত তীব্র হামলা করা যায় আমরা করব। যার মধ্যে এমন পরিস্থিতিও রয়েছে যা আগে বিবেচনা করা হয়নি।’ বলেন তিনি।

‘যুক্তরাষ্ট্র এবং ইসরাইল একটি আগ্রাসন এবং যুদ্ধ শুরু করেছে যার ব্যাপক এবং দীর্ঘস্থায়ী প্রতিক্রিয়া হবে। আমরা আমেরিকান-ইসরাইলি যৌথ আগ্রাসনে অবাক হইনি এবং আমরা যে প্রতিক্রিয়া জানাব তাতে কোনো সময়সীমা নেই। এছাড়া একটি জটিল প্রতিক্রিয়া হবে। ’

কর্মকর্তা আরও বলেন, ইরানকে সংযম দেখানো বা আত্মসমর্পণের যে কোনো আহ্বান জানিয়ে লাভ নেই। তা ‘অগ্রহণযোগ্য এবং কেবল ইচ্ছাকৃত চিন্তাভাবনা।’

এর আগে শনিবার সকালে ইরানের বিভিন্ন স্থানে যৌথ হামলা চালায় ইসরাইল ও যুক্তরাষ্ট্র।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ