• আজ- বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন
সর্বশেষ
সাতক্ষীরা ডি.বি ইউনাইটেড হাই স্কুলে মেধাবৃত্তি পেল তিন শিক্ষার্থী পারুলিয়া ইউনিয়নকে একটি আদর্শ ও দুর্নীতিমুক্ত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান নজরুল ইসলাম সাতক্ষীরায় আনন্দ এনজিও’র ৫ হাজার সদস্যের ২০ লক্ষ টাকা আত্মসাত সাতক্ষীরা দেড়দশক ধরে মূর্তিমান আতঙ্ক ছিল শওকত-পটল কালিগঞ্জে দিনে-দুপুরে মহাসড়কে সাংবাদিকের ওপর হামলা: বাইক, টাকা ও মোবাইল ছিনতাই আশাশুনিতে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু কালিগঞ্জে এক ওয়ার্ডে মা-ছেলেসহ মেম্বার পদপ্রার্থী ১০: বিভ্রান্তিতে ভোটাররা আশাশুনিতে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে বলাৎকারের অভিযোগ: গ্রেফতার দেবহাটার শামীম হত্যাকারীরা ধরাছোঁয়ার বাইরে: প্রধান আসামি আমিনীকে ছাড়াতে ‘উগ্রপন্থীরা’ তৎপর কালিগঞ্জে গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক

ইরানে ইসরাইল ও মার্কিন হামলার নিন্দার ঝড়

রিপোর্টার: / ৮৩ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক: ইসরাইল ও যুক্তরাষ্ট্র ইরানে যৌথ হামলা চালানোর পর আবার সংঘাত ছড়িয়ে পড়েছে মধ্যপ্রাচ্যে। কঠোর ভাষায় জবাব দিয়ে যাচ্ছে তেহরান। সংঘাতের কারণে আরব সাগর, পারস্য উপসাগর ও ভূমধ্যসাগরীয় দেশগুলোতে ব্যাহত হচ্ছে বিমান চলাচল ও জনজীবন। ইতোমধ্যে সংশ্লিষ্ট এলাকার প্রায় সব দেশই অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করেছে। এমতাবস্থায় ইরানে হামলার নিন্দা জানিয়েছে বিভিন্ন দেশ।

ইরানের সরকারের কার্যক্রমের জন্য জনগণকে শাস্তি দেওয়ার উচিত নয় বলে মন্তব্য করেছে বেলজিয়ামের পররাষ্ট্রমন্ত্রী মেক্সিমে প্রেভোট। তিনি বলেন,`আমরা গভীরভাবে অনুতপ্ত যে কূটনৈতিক প্রচেষ্টাগুলো আরও আগে কোনো সমঝোতায় পৌঁছাতে পারেনি’।

নরওয়ের পক্ষ থেকে বলা হয়েয়ে যে, ইসরাইল হামলাটিকে প্রতিরোধমূলক বললেও এটা আন্তর্জাতিক আইন অনুযায়ী হয়নি। দেশটির পররাষ্ট্রমন্ত্রী এসপেন বার্থ বলেন, প্রতিরোধমূলক হামলার জন্য অবশ্যই তাৎক্ষণিক হুমকির প্রয়োজন।

ইসরাইল ও মার্কিন হামলার তীব্র নিন্দা জানিয়েছে পাাকিস্তানও। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইশহাক দার বলেন, দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণ করা দরকার। এই সংকটের শান্তিপূর্ণ ও আলোচনাপ্রসূত সমাধানের জন্য দ্রুত কূটনৈতিক প্রচেষ্টা শুরু করতে হবে।

এদিকে সৌদি আরব উপসাগরীয় দেশগুলোতে ইরানের হামলার নিন্দা জানিয়েছিল। যদিও এরপরই রিয়াদে বিস্ফোরণের শব্দ শোনা যায়।

সূত্র: আলজাজিরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ