• আজ- বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
সর্বশেষ
সাতক্ষীরা ডি.বি ইউনাইটেড হাই স্কুলে মেধাবৃত্তি পেল তিন শিক্ষার্থী পারুলিয়া ইউনিয়নকে একটি আদর্শ ও দুর্নীতিমুক্ত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান নজরুল ইসলাম সাতক্ষীরায় আনন্দ এনজিও’র ৫ হাজার সদস্যের ২০ লক্ষ টাকা আত্মসাত সাতক্ষীরা দেড়দশক ধরে মূর্তিমান আতঙ্ক ছিল শওকত-পটল কালিগঞ্জে দিনে-দুপুরে মহাসড়কে সাংবাদিকের ওপর হামলা: বাইক, টাকা ও মোবাইল ছিনতাই আশাশুনিতে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু কালিগঞ্জে এক ওয়ার্ডে মা-ছেলেসহ মেম্বার পদপ্রার্থী ১০: বিভ্রান্তিতে ভোটাররা আশাশুনিতে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে বলাৎকারের অভিযোগ: গ্রেফতার দেবহাটার শামীম হত্যাকারীরা ধরাছোঁয়ার বাইরে: প্রধান আসামি আমিনীকে ছাড়াতে ‘উগ্রপন্থীরা’ তৎপর কালিগঞ্জে গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক

ইরানের সাবেক প্রেসিডেন্ট আহমেদিনেজাদ ইসরাইলি হামলায় নিহত

রিপোর্টার: / ৯৬ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ১ মার্চ, ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক: ইসরাইল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ইরানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এর মধ্যে দেশটির জন্য সবচেয়ে বড় বিপর্যয় হলো দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা। এবার জানা গেল দেশটির সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদকেও হত্যা করেছে ইসরাইল ও যুক্তরাষ্ট্র।

ইসরাইলি গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, রোববার ইরানে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ইরানের সাবেক প্রেসিডেন্ট আহমেদিনেজাদ নিহত হয়েছেন।

খবর অনুযায়ী, আহমেদিনেজাদ তার নিজ বাসভবনে হামলার শিকার হন। ইসরাইলি সংবাদমাধ্যমগুলো এই হত্যাকাণ্ডের খবর প্রচার করে একে ইরানের শীর্ষস্থানীয় ব্যক্তিদের লক্ষ্য করে পরিচালিত চলমান হামলার একটি অংশ হিসেবে বর্ণনা করেছে।

আহমেদিনেজাদ ২০০৫ থেকে ২০১৩ সাল পর্যন্ত ইরানের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন।

কট্টরপন্থী বক্তব্যের জন্য পরিচিত এই নেতা পশ্চিমাদের প্রতি আপসহীন অবস্থান গ্রহণ করেছিলেন এবং ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আন্তর্জাতিক মহলের ব্যাপক নজরদারিতে ছিলেন।

২০০৯ সালের নির্বাচনের ফলাফল নিয়ে বিতর্কিত এবং এর পর ইরানজুড়ে ছড়িয়ে পড়া গণবিক্ষোভও তার প্রেসিডেন্সি আমলের অন্যতম উল্লেখযোগ্য ঘটনা ছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ