• আজ- বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
সর্বশেষ
সাতক্ষীরা ডি.বি ইউনাইটেড হাই স্কুলে মেধাবৃত্তি পেল তিন শিক্ষার্থী পারুলিয়া ইউনিয়নকে একটি আদর্শ ও দুর্নীতিমুক্ত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান নজরুল ইসলাম সাতক্ষীরায় আনন্দ এনজিও’র ৫ হাজার সদস্যের ২০ লক্ষ টাকা আত্মসাত সাতক্ষীরা দেড়দশক ধরে মূর্তিমান আতঙ্ক ছিল শওকত-পটল কালিগঞ্জে দিনে-দুপুরে মহাসড়কে সাংবাদিকের ওপর হামলা: বাইক, টাকা ও মোবাইল ছিনতাই আশাশুনিতে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু কালিগঞ্জে এক ওয়ার্ডে মা-ছেলেসহ মেম্বার পদপ্রার্থী ১০: বিভ্রান্তিতে ভোটাররা আশাশুনিতে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে বলাৎকারের অভিযোগ: গ্রেফতার দেবহাটার শামীম হত্যাকারীরা ধরাছোঁয়ার বাইরে: প্রধান আসামি আমিনীকে ছাড়াতে ‘উগ্রপন্থীরা’ তৎপর কালিগঞ্জে গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক

কর্মকর্তাদের ইরাক ছাড়তে বলল মার্কিন দূতাবাস

রিপোর্টার: / ৮৫ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক: নিরাপত্তাজনিত কারণে জরুরি দায়িত্বে নেই এমন সরকারি কর্মকর্তাদের ইরাক ত্যাগ করতে বলেছে যুক্তরাষ্ট্র। বাগদাদে অবস্থিত মার্কিন দূতাবাস তাদের ভ্রমণ সতর্কতা হালনাগাদ করে এ নির্দেশ দিয়েছে। খবর আলজাজিরার।

দূতাবাস আরও জানায়, নিরাপত্তা ঝুঁকির কারণে বাগদাদে কর্মরত মার্কিন সরকারি কর্মকর্তাদের শহরের আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করতে নিষেধ করা হয়েছে।

এর আগে মার্কিন পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তা মোরা নামদার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক বার্তায় যুক্তরাষ্ট্রের নাগরিকদের ‘এখনই চলে যান’ বলে আহ্বান জানান।

তিনি বলেন, গুরুতর নিরাপত্তা ঝুঁকির কারণে বাণিজ্যিক পরিবহন ব্যবহার করে দ্রুত এসব দেশ ছাড়তে হবে।

যেসব দেশের কথা বলা হয়েছে সেগুলো হলো— বাহরাইন, মিশর, ইরান, ইরাক, ইসরাইল,অধিকৃত পশ্চিম তীর ও গাজা, জর্ডান, কুয়েত, লেবানন, ওমান, কাতার, সৌদি আরব, সিরিয়া, সংযুক্ত আরব আমিরাত এবং ইয়েমেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ